বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কদমতলী এলাকায় কাউন্সিলর পদপ্রার্থীর ব্যানার লাগানো সময় একটি বহুতল ভবন থেকে পড়ে আতিক নামে একজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে মেহেদী ও একই নামে দুইজন। তাদের গুরুত্ব অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,সাততলা ভবনের ছাদে তানজিম কবির সজু নামে নাসিকের ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীর ব্যানার লাগানোর সময় হঠাৎ করে ভবন থেকে তিনজন পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আতিক মারা যায়। গুরুত্ব আহত হয় আরো দুইজন তাদের উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ছাদ থেকে পড়ে আতিক নামে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল মর্গে পাঠানো হয়েছে।

