বিজয় বার্তা ২৪ ডট কম
এমপি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ৩৩ তম জন্মদিন উপলক্ষে সিদ্ধিরগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
শনিবার বাদ মাগরিব মহানগর ছাত্রলীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস ইসলাম লিয়নের উদোগে দারুল হাবিব ইন্টারন্যাশনাল প্রি ক্যাডেট মাদ্রাসায় এই দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহম্মেদ, ছাত্রলীগ নেতা নোমান হাসান, ফাহিম, আদর, দিদার, মিলন, নয়ন, আমান, পারভেজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

