বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে অপহরণ মামলার আসামী রাব্বি মিয়া (২০) কে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে সানারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
জানা যায়, নারী ও শিশু অপহরণ মামলা নং- ৩২(৯)১৭ এর ৭/৩০ ধারা অনুযায়ী সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে গোপন খবরের ভিত্তিতে এস আই রাসেল ও তার সঙ্গীয় ফোর্স আসামী রাব্বি মিয়াকে গ্রেফতার করে। সিদ্ধিরগঞ্জ থানার এস আই রাসেল জানায়, সানজিদা অপহরণ মামলাটি সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের হয়। রাব্বি মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

