বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী ক্যাম্প পরিদর্শন করেছেন তথ্য কমিশনের একটি প্রতিনিধি দল। রবিবার বিকেলে আদমজীস্থ বিহারী ক্যাম্পে তথ্য কমিশনার ড. মোরশিদা বেগম ছাইদের নেতৃত্বে এ প্রতিনিধি দলটি বিহারীদের খোঁজ খবর নেন।
আদমজীস্থ বিহারী ক্যাম্পে প্রায় ৩শ বিহারী পরিবার বসবাস করছে। বিহারী ক্যাম্পে বসবাসরতরা কি কি সুযোগ সুবিধা পাচ্ছে অথবা কি কি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এসব বিষয়ে খোঁজ খবর নেয় তথ্য কমিশনের এ প্রতিনিধি দলটি। এসময় প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন তথ্য গবেষনা পরিচালক নুরুন্নাহার বেগম, পিআরও লিঠন কুমার প্রামানিক, সহকারী পরিচালক শাহাদাৎ হোসেন। প্রতিনিধি দলটি বিহারী ক্যাম্পে অবস্থানরত বিহারীদের সাথে কথা বলে তাদের সমস্যা, সুবিধা ও অসুবিধার বিষয়ে খোঁজ খবর নেয়। এসব নিয়ে একটি কর্মপরিকল্পনা তৈরী করবেন বলে কশিমনের সদস্যরা সাংবাদিকদের জানায়।
