বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মারামারি ও হামলার ঘটনায় ৩২ জনের নাম ও অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ওসি নাছির আহমেদ।
এর আগে মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত আইন কর্মকর্তা মাজহার উদ্দিন খন্দকার বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।
ওসি নাছির আহমেদ জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে সৃষ্ট ঘটনা নিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
উল্লেখ্য, গতকাল সোমবার (১২ মে) দুপুরে শহরে অটো চালকরা অবাধ চলাচলসহ চার দফা দাবিতে সমাবেশ করেন। পরে যানজট নিরসন কর্মী ও অটোচালকদের সাথে মারামারির ঘটনা ঘটে। এসময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ভবনে সশস্ত্র হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় সিটি করপোরেশনের যানজট নিরসন সুপারভাইজার, যানজট নিরসন কর্মী ও ছাত্র প্রতিনিধিসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।
