বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ঘ’টা করে টোল বন্ধের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে বন্দর সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক কমিটির সদস্যরা। শনিবার বেল ১২টায় বন্দর বেবীষ্ট্যান্ডে অবস্থান করে ওই প্রতিবাদ সমাবেশ পালণ করে। বন্দর উপজেলা সিএনজি মালিক সমিতির সভাপতি ফিরোজ আল মুজাহিদ দুলালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক রোটারিয়ান মোয়াজ্জেম হোসেন,ইজিবাইক মালিক সমিতির সভাপতি মোঃ আরিফ জামান,সাধারণ সম্পাদক মোঃ বাবুল ইসলাম,সিএনজি-অটোরিকশা শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহ-আলম,সিএনজি মালিক সমিতির কর্মকর্তা জসিমউদ্দিন মাদবর, আশরাফ হোসেন, দিল হোসেন,আসলাম হোসেন, বাতেন, নজির আহমেদ,লিয়াকত হোসেন,মোঃ আসাদ,দীন ইসলাম,মোঃ রোমান,রাজু আহমেদ,আনোয়ার হোসেন,আলতাফ সরকার,সাদ্দাম হোসেনসহ আরো অনেকে। এ সময় প্রায় ৩০মিনিট যান চলাচল বন্ধ থাকে। সমাবেশে বক্তারা বলেন,যেহেতু বন্দর বেবীস্ট্যান্ড নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এড়িয়ায় অবস্থিত সেহেতু আমরা টোল আদায়ের বিপক্ষে নই। তবে আমাদের অধিকার এবং জোরালো দাবি,এই বেবীস্ট্যান্ড বন্দর সিএনজি-অটোরিকশা মালিক-শ্রমিক কমিটির নেতা-কর্মীর রক্তে ঝরা অর্থে উপযোগী করা হয়েছে। কাজেই শ্রমিকের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না করে মালিক-শ্রমিকদের সঙ্গে সমঝোতার মাধ্যমে এই স্ট্যান্ড পরিচালনা উদ্যোগ নেয়া হোক। মালিক-শ্রমিকের কষ্টে গড়ে তোলা স্ট্যান্ড নিয়ে কোন প্রকার রাজনীতি বরদাশতঃ করা হবেনা। সরকার কখনো গরীব মারার পক্ষে নয়,কাজেই সরকারের অধীনস্থ স্থানীয় প্রশাসন এবং সিটি কর্পোরেশনের প্রতি জোরালো অনুরোধ তারা যেন মালিক-শ্রমিকের পেটে লাথি না মারে এবং তাদের প্রতি যেন কোন অবিচার করা না হয়। বরং মালিক-সমিতিকে টোল দেয়া হলে তাতে একদিকে যেমন মালিক-শ্রমিকরা তাদের সঠিক মূল্যায়ন পাবে অন্যদিকে সিটি কর্পোরেশনের ভাবমূর্তিও উজ্জল থাকবে। সিটি কর্পোরেশনের প্রতি আমাদের একটাই দাবি,সমঝোতার মাধ্যমে বন্দর সিএনজি-অটোরিকশার টোল আদায় করার উদ্যোগ নেয়া হোক।
