বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা,সেলিনা হায়াত আইভীর নতুন করে শোন এরেস্ট দেখানো পাঁচটি মামলার মধ্যে বৃহস্পতিবার দুটি মামলার শুনানি হয়েছে।
নারায়ণগঞ্জ থানা পুলিশের ওপর হামলা এবং ফতুল্লা থানার ইয়াসিন হত্যা মামলা দুটির শুনানী অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে।
আইভীর আইনজিবীরা জানান, দুই মামলার এজাহারে সাবেক মেয়র আইভীর নাম না থাকলেও তার জামিন আবেদন নামঞ্জুর করেন। কিন্তু এর আগে আদালত এই মামলায় এজহারে নাম না থাকা ১৯ জনের জামিন মঞ্জুর করেন।
আইভীর আইনজীবীরা দাবি করেছেন, একই মামলায় সহ-আসামিরা জামিন পেলেও তাকে জামিন না দেওয়ায় বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যাবে। এ আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
আইনজীবীরা আরও জানান, হাইকোর্ট ইতোমধ্যে পাঁচটি মামলায় মেয়র আইভীকে জামিন দিলেও নতুন করে তাকে আরো ৫ মামলায় জড়ানো হয়। যেগুলোর কোনটাতেই তার নাম নেই। মামলায় বলা হচ্ছে তিনি পুলিশের ওপর হামলা করেছে। কিন্তু সেই ঘটনার সময় আইভী পুলিশ কাস্টডিতে ছিলো। এই মামলার এজাহারেও তার নাম নাই। তারপরেও পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে আরেকটি মামলায়ও গ্রেফতার দেখানো হয়।

