বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়াস্থ মরহুম মো. সামসুল ইসলামের বড় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মুনসুর আহমেদ পোটল-এর কুলখানি আগামীকাল বুধবার। এ উপলক্ষে শহরের বঙ্গবন্ধু সড়কস্থ উকিলপাড়া জামে মসজিদে বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মিলাদ ও দোয়া মাহফিলে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাংখীসহ সবাইকে উপস্থিত থেকে মুনসুর আহমেদ পোটল-এর বিদেহী আত্মার মাগফেরাত কামনার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে ছোট ভাই আনিসুল ইসলাম সানি অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর রোববার ভোর ৪.১২ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৭ বছর। তিনি ৩ ছেলে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ছেলেরা হলেন- সফিকুল ইসলাম সুমন, সাইফুল ইসলাম সুজন ও সেলিম ইসলাম সোহান।
মুনসুর আহমেদ পোটল ছিলেন দৈনিক দেশের আলো’র সম্পাদক ও প্রকাশক এবং নারায়ণগঞ্জ বিএনপির অন্যতম নেতা ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আনিসুল ইসলাম সানির বড় ভাই।
