বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকা থেকে শুক্রবার সকালে ১৩ পরিবহন চাঁদাবাজাকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছে বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়।
আটকরা হলেন- শরিফ, সৈয়দ আহসান উদ্দিন ওরফে জুয়েল, জলিল মিয়া, মো. মাসুদ, মো. সিদ্দিক, ফারুক হোসেন, শফিকুল ইসলাম, সোরাব হোসেন সর্দার, রিপন শিকদার, সাকিল ইসলাম ভূঁইয়া, সোহেল, মো. মাসুদ ওরফে হাবিব ও মাহমুদুন নবী অপু।
র্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন বলেন, মহাসড়কের পরিবহন চাঁদাবাজির খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে ১৩ চাঁদাবাজকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৯ হাজার টাকা ও ১৩টি মোবাইল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সিদ্বিরগঞ্জ থানায় মামলা হবে।

