BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৩, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

সাংবাদিক হায়াত হত্যার প্রধান আসামি ইস্রাফিল নারায়ণগঞ্জে গ্রেপ্তার

BijoyBarta 24 by BijoyBarta 24
অক্টোবর ১৮, ২০২৫
in আমাদের নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ থানা
0
সাংবাদিক হায়াত হত্যার প্রধান আসামি ইস্রাফিল নারায়ণগঞ্জে গ্রেপ্তার
33
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

বাগেরহাটের সাংবাদিক এস. এম. হায়াত উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি ইস্রাফিল (৫০) কে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সোঁনারগাও বৈদ্যর বাজার এলাকা থেকে র‍্যাব-৬ ও র‍্যাব-১১ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১’র অপস অফিসার গোলাম মোর্শেদ।

র‍্যাব জানায়, হত্যাকাণ্ডের পর থেকে ইস্রাফিল আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।

এর আগে গত ৩ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় বাগেরহাট পৌরসভার উত্তর হাড়িখালী এলাকার একটি চায়ের দোকানে বসেছিলেন স্থানীয় পত্রিকা দৈনিক ভোরের চেতনা-এর স্টাফ রিপোর্টার এস. এম. হায়াত উদ্দিন (৪২)।

হঠাৎ একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র ও হাতুড়ি নিয়ে তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার দুই দিন পর, নিহত সাংবাদিকের মা হাসিনা বেগম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় মামলা করেন। মামলায় স্থানীয় মো. ইস্রাফিল মোল্লাসহ ৫–৬ জনকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১০–১২ জনকে আসামি করা হয়।

পুলিশ ও ডিবির যৌথ অভিযানে প্রথমে ঢাকার আশুলিয়া এলাকা থেকে ওমর ফারুক ও আশিকুল ইসলাম নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়, যেখানে তারা জানায়— স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি ও ইস্রাফিলের নির্দেশে তারা হত্যায় অংশ নেয়।

এরপর থেকেই প্রধান আসামি ইস্রাফিল পলাতক ছিলেন। বাগেরহাট জেলা পুলিশের অনুরোধে র‍্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে এবং অবশেষে শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁও এর বৈদ্যর বাজার এলাকায় তাকে গ্রেপ্তার করে।

পরে

মেঘনা গ্রুপের চিনি কারখানায় অগ্নিকাণ্ড, দেড়ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে

আগে

Best Casino Promo Code

আগে

Best Casino Promo Code

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.