বিজয় বার্তা ২৪ ডট কম
সময় টেলিভিশনের নারায়ণগঞ্জের স্টাফ রিপোর্টার এবং নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে)র কোষাধ্যক্ষ শওকত আলী সৈকতের পিতা অবসরপ্রাপ্ত নারায়ণগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা আব্দুল হাই ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে)।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে তিনি বার্ধক্যজনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শওকত আলী সৈকতের বাবার মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে)র সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন সহ এনইউজের সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করছেন। সেইসাথে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

