প্রেস বিজ্ঞপ্তি,বিজয় বার্তা ২৪ ডট কম
বেসরকারী টিভি চ্যানেল আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্না নদীসহ সারাদেশে সাংবাদিক হত্যা.নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী মানব বন্ধন করেছে বন্দর প্রেসক্লাব । বন্দর প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন কমল খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকীর সঞ্চালনায় গতকাল শনিবার বিকেল ৩ টায় বন্দর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতিবাদী মানব বন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা জিএম মাসুদ, সরদার মোহাম্মদ আলীম,সহ সভাপতি মো: কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন,দপ্তর ও প্রচার সম্পদক মেহেবুব মিয়া,কার্যকরী সদস্য জি এম মজনু । এ ছাড়াও মানব বন্ধনে অংশ নেন বন্দর প্রেসক্লাবের সদস্য মাহাফুজুল আলম জাহিদ, আরিফুর আলম কনক,জি এম সুমন,দীন ইসলাম দীপু, নীরবাংলা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক শরীফ হাসান চিন্তি,ফটো সাংবাদিক মেহেদী হাসান রিপন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন,সংবাদ পত্র জাতীর দর্পন। আর সাংবাদিকরা জাতীর বিবেক হলে দেশ জাতীর পক্ষে কথা বলতে গিয়ে বিভিন্নভাবে হত্যা নির্যাতনের শিকার হচ্ছে। গুমের ঘটনাও ঘটছে। সাগর রুনিসহ অদ্যবদী কোন সাংবাদিক হত্যা নির্যাতনের বিচার না হওয়ায় উৎসাহিত হচ্ছে অপরাধীরা। তবে হত্যা, মামলা,হামলা করে হনমাধ্যমের কণ্ঠ রোধ করা যাবে না।

