বিজয় বার্তা ২৪ ডট কম
দৈনিক দিনকাল ও দৈনিক শীতলক্ষা পত্রিকার সাবেক সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, এবং সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আনোয়ার উদ্দিন মিঞা মৃত্যুবরণ করেছেন।
২০ই মার্চ শনিবার দিবাগত রাত ১টায় নারায়ণগঞ্জ শহরের চাষাড়া বালুর মাঠস্থ ইসলাম হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। ৩/৪ দিন আগে তাকে ইসলাম হার্ট সেন্টারে ভর্তি করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ২১ই মার্চ রবিবার দুপুরে বাদ যোহর গোদনাইল তাঁতখানা জামে মসজিদে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এরপর নামাজে জানাযা শেষে পাঠানটুলী কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন করা হয়েছে।

