বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু বলেছেন, দেশের প্রতিটি অঞ্চলে কোন মানুষ আজ স্বস্তিতে নেই। দেশের মানুষ আজ অনেক কষ্টে আছে, সরকার মানুষের পাশে দাঁড়াতে চায়না অন্যকেও দাঁড়াতে দেয়না।
মঙ্গলবার (২০ জুন) শহরের চাষাঢ়ায় ডিংকস এন্ড ডাইন চাইনিজ রেস্টুরেন্টে মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকো’র রুহের মাগফিরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমান সহ জিয়া পরিবারের সু-সাস্থ্য কামনা করে ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ সকল নেতাকর্মীর রুহের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসকল কথা বলেন।
তিনি আরো বলেন, এখনই সময় ঘুরে দাড়ানোর। মহাসচিব মির্জা ফখরুল ইসলামের উপর হামলা করে অবৈধ সরকার প্রমান করেছে এদেশে তাদের সময় ফুরিয়ে এসেছে। তাই তারা উন্মাদের মতো আচরন করছে। মানুষ তাদের অধিকার হারাতে হারাতে আজ শেষ পর্যায়ে এসে পৌছেছে। সরকার মানুষের কাছ থেকে নিতে নিতে মানুষকে নিঃশেষ করে বিদেশে অর্থ পাচারের হীন কাজে নেমেছে।
ইফতার মাহফিলে মহানগর বিএনপির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ওলিউর রহমান আপেল, জেলার সহ-সভাপতি মনিরুল ইসলাম রবি, মহানগর বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, অ্যাডভোকেট জাকির, ফকরুল ইসলাম মজনু, ২০ দলের সদস্য সচিব মাঈনুদ্দিন আহমেদ, জমিয়তে ওলামায়ে ইসলামী’র জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান, ন্যাপের কামাল ভুইয়া, ইসলামী আন্দোলনের মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, মহানগর বিএনপি নেতা সরকার হুমায়ন কবির, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, সহ-সাংগঠনিক উজ্জ্বল হোসেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর সেন্টু, অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সজল, আওলাদ হোসেন, কোষাদক্ষ্য মনিরুজ্জামান মনির, কৃষক দল জেলা সভাপতি শরিফুল ইসলাম, সহ-সভাপতি আবুল হোসেন, মহানগর ছাত্রদলে যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা প্রমুখ।

