বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর মহিলা দলের ৫ নেত্রীকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের দ্রুত মুক্তির দাবি করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। একই সাথে ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির কর্মসূচীতে পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপি।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক নিন্দা ও প্রতিবাদ বার্তায় মহিলা দলের নেত্রীদের মুক্তি দাবি করা হয়।
বার্তায় রুহুল আমিন উল্লেখ করা হয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজানো মিথ্যা মামলার রায়ে সাজা দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে এবং তার মুক্তি দাবিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ কালো পতাকা প্রদর্শন কর্মসূচীতে পুলিশ ন্যাক্কারজনকভাবে হামলা করে নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের প্রথম যুগ্ম আহবায়ক রহিমা শরীফ মায়া, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের যুগ্ম আহবায়ক রাশিদা জামান, মহিলা দল নেত্রী লায়ন কাজী ফাউজিয়া আক্তার পপি, মরিয়ম আক্তার, রুমি আক্তার ও আছমা বেগমকে জেলা বিএনপির পক্ষ থেকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তি দাবি করছি।
তিনি উল্লেখ করেন, শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশে এই ন্যক্কারজনক হামলার প্রতিবাদ করার ভাষা আজ মানুষের নেই, পুরো দেশটাকে এই বিনা ভোটের সরকার কারাগারে পরিনতি করছে, সরকার বিরোধী দলের নেতাকর্মীদের দমনের জন্য পুলিশকে ব্যবহার করছে, জনগণের বিপরীত আজ পুলিশের অবস্থান নিশ্চিত করতে চাচ্ছে তারা।
তিনি আরো বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের ব্যবহার করে কোন দেশের রাষ্ট্র প্রধান দীর্ঘ দিন ক্ষমতায় থাকতে পারেনি, এই অনিবার্চিত সরকারও বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেনা। অচিরেই এই জুলুমবাজ সরকারের বিদায় ঘন্টা বেজে উঠবে।

