বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ আন্ত:জিলা ট্রাক চালক ইউনিয়ন (রেজি: নং-বি ১৬৬৫) সাইলো শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো: কবির হোসেন, কার্যকরী সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাসুদ রানা ও সাধারণ সমপাদক পদে মিজানুর রহমান দিপু নির্বাচিত হয়। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে দিবাগত রাত ১২ টায় ঘোষিত ফলাফলে এরা আগামী ৩ বছরের জন্য নির্বাচিত হয়েছে। জানা যায়, বাংলাদেশ আন্ত:জিলা ট্রাক চালক ইউনিয়ন (রেজি: নং-বি ১৬৬৫) সাইলো শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। সভাপতি কবির হোসেন ষ্টিয়ারিং প্রতীকে পেয়েছে ৭১১ ভোট। তার নিকটতম প্রার্থী জাহাঙ্গীর আলম রিপন বটগাছ প্রতীকে পেয়েছে ৬৬৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান দিপু ছাতা প্রতীকে ৫১৭ পেয়েছে। তার নিকটতম প্রার্থী শাহ আলম হিরা হাতি প্রতীকে পেয়েছে ৪৯৯ ভোট। সহসভাপতি পদে মো: ইউনুছ মিয়া ৬৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রার্থী হারুন মিয়া পেয়েছে ৪৪৪ ভোট। যুগ্ম সম্পাদক মো: কালু মিয়া চেয়ার প্রতীকে ৬৩০ ভোট পেয়েছে। তার নিকটতম প্রার্থী মো: রুবেল ট্রাক প্রতীকে ৫৫৭ ভোট পেয়েছে। সহ সম্পাদক মো: নূর নবী হরিণ প্রতীকে ৫৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রার্থী হাসান আলী আম প্রতীকে ৫৭০ ভোট পেয়েছে। সাংগঠনিক সম্পাদক মো: নায়েব আলী বই নির্বাচিত হয়েছে , বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ সম্পাদক পদে মো: মজিবুর রহমান। দপ্তর সম্পাদক মো: নূর হোসেন হারিকেন প্রতীকে ৬১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রার্থী খোরশেদ আলম আনারস প্রতীকে ৪৫১ ভোট পেয়েছে। প্রচার সম্পাদক মো: মনির হোসেন রিক্সা প্রতীকে ৭৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকট তম প্রার্থী জায়নাল আবেদীন বাঘ প্রতীকে ৩৯০ ভোট পেয়েছে। সমাজ কল্যাণ সম্পাদক মো: বাচ্চু মিয়া কলস প্রতীকে ৮৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রার্থী রুবেল চান বেপারী ঘোড়ার গাড়ী প্রতীকে ৩২৩ ভোট পেয়েছে। কমিটির কার্যকরী সদস্য ৬ জন নির্বাচত হয়েছে। মো: মান্নান গ্লাস প্রতীকে ৬৮৯ ভোট, আব্দুল কুদ্দুস ডাব প্রতীকে ৬৬৫, মো: শরীফ হোসেন পদ্মফুল প্রতীকে ৬৪৩, মো: ফনা মিয়া কবুতর প্রতীকে ৫১৫ ভোট, মো: আনোয়ার হোসেন আপেল প্রতীকে ৫৫৬ ভোট ও মো: হাফিজ উদ্দিন ফুলের মালা ৫২৬ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছে।
