বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, ঈদের পর মাদক, সন্ত্রাস, ও দূর্নীতিমুক্ত সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলতে সব শ্রেণি-পেশার মানুষদের নিয়ে বসবো। নারায়ণগঞ্জে অনেক ঘটনা ঘটে চটকদার চটকদার ঘটনা ঘটে। চোখের সামনে রাস্তার দাড়িয়ে ঘুষ খায়।কিছু বলিনাই এতো দিন। এখন আরো কোন অন্যায়কারী ছাড় দেওয়া হবে না। কিভাবে নারায়ণগঞ্জকে সুন্দর করা যায় সে বিষয়ে সবার সাথে আলোচনা করবো। সবার সহযোগীতায় এই জেলাকে পরিবর্তন করা সম্ভব।
সোমবার সন্ধ্যায় ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোডস্থ নাসিম ওসমান মেমোরিয়াল (নম) পার্কে আওয়ামীলীগের ইফতার মাহফিলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমার দায়িত্ব হচ্ছে কাজ করা। আমার নির্বাচনী এলাকার পাশাপাশি আমি নারায়ণগঞ্জকে নিয়ে কাজ করছি। আরো অনেক কাজের পরিকল্পনা করে রেখেছি। নারায়ণগঞ্জে বিশ্ব বিদ্যালয় হবে, মেডিক্যাল কলেজ হবে। লিংক রোডে এর জন্য জায়গাও ঠিক করে রেখেছি। আমি এমন একটা লড়াই করব, যে লড়াই হবে মানুষের সবকিছু পাবার লড়াই।
তিনি আরো বলেন, পরিষ্কারভাবে একটি কথা বলতে চাই, ১৯ বছর আগে আমি শামীম ওসমান ব্যক্তিগতভাবে আগে অন্য কিছুর উপর ভরসা কইরা চলতাম। কথায় কথায় কোমরে হাত দিতাম। এখন ভরসা করি একমাত্র আল্লাহর উপর। সাহায্য করার জন্য আল্লাহই যথেষ্ট আর কারো দরকার নাই। কিন্তু আল্লাহ আমাকে অনেক ধৈর্য্য শক্তি দিয়েছেন। আর কারো সাহায্য আমার দরকার নেই।
তিনি আরো বলেন, শামীম ওসমান ওই লড়াকু বা যোদ্ধা নয় যে, এক লাখ লোক আমার পেছনে আছে সেই সাহসে আমি লড়াই করব। বরং আমি ওই লড়াকু, ওই যোদ্ধা, এক লাখ লোক মনে করবে আমদের সামনে শামীম ওসমান আছে। সেই সাহসে তারা লড়াই করবে। আমি এই লড়াইটা করবো। নারায়ণগঞ্জের মানুষ সবকিছু পাওয়ার জন্য এই লড়াই করবো।
মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহ্ নিজামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো: শহীদ বাদল, মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক এম শওকত আলী, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ রশিদ, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্নসম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, পাবলিক প্রসিকিউটর ওয়াজেদ আলী খোকন, চেম্বার অব কমার্স এর সভাপতি খালেদ হায়দার খান কাজল , মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ সহ ফুতল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

