BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১১, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

সফলতা জনগনের,ব্যর্থতার দায় আমার : সেলিম ওসমান

BIjoyBarta24 by BIjoyBarta24
জুলাই ৭, ২০১৭
in ব্রেকিং নিউজ, সদর থানা
0
সফলতা জনগনের,ব্যর্থতার দায় আমার : সেলিম ওসমান
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

আজ ৮ জুলাই। ২০১৪ সালে ৩০ এপ্রিল নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য নাসিম ওসমানের মৃত্যুর পর ২৬ জুন উক্ত আসনের উপনির্বচানে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয় তার ছোট ভাই দেশব্যাপী ব্যবসায়ী নেতা হিসেবে পরিচিত বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান। নির্বাচিত হওয়ার পর ৮ জুলাই জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন সেলিম ওসমানকে শপথ বাক্য পাঠ করান। সেই হিসেবে ৮ জুলাই সংসদ সদস্য সেলিম ওসমানের শপথ গ্রহনের তৃতীয় বছর পূর্ন হয়েছে। বিগত ৩ বছরে সংসদ সদস্য সেলিম ওসমান অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর ভাবে দায়িত্ব পালন করেছেন। বিগত তিন বছরে সেলিম ওসমানের কর্মকান্ড সহ তার বিভিন্ন উদ্যোগ নারায়ণগঞ্জের দলমত নির্বিশেষে সর্বস্তরে প্রশংসিত হয়েছে।

শপথের ৩ বছর পূর্তিতে সংসদ সদস্য সেলিম ওসমানের রাজনৈতিক ও উন্নয়ন কর্মকান্ড পর্যালোচনা করলে দেখা যায় শপথ গ্রহণের প্রথম দিনেই তিনি নারায়ণগঞ্জের অন্যান্য রাজনীতিকের থেকে সম্পূর্ন ভিন্ন ভাবে পথচলা শুরু করেন। তার দেখানো পথে পিছু হেটেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সকল দলের নেতা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। ২০১৪ সালের ৮ জুলাই সকালে তিনি শপথ গ্রহণ করে বিকেলে নারায়ণগঞ্জে ফিরে আসেন। নারায়ণগঞ্জে এসেই তিনি প্রথম চমকটি দেন যা এর আগে নারায়ণগঞ্জের কোন সংসদ সদস্যই করেননি।

ওই দিন বিকেলে তিনি নারায়ণগঞ্জে এসে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি দলীয় অ্যাডভোকেট আবুল কালাম, উপনির্বাচনে তার সাথে আনারাস প্রতীকে প্রতিদ্ব›দ্ধীতা করা সাবেক সংসদ সদস্য এস.এম আকরাম, নারায়ণগঞ্জ আওয়ামীলীগে সভাপতি আনোয়ার হোসেন, রাশেদুর রহমান রাশু, কুতুব উদ্দিন আকসির, খবির উদ্দিন এর বাসায় গিয়ে তাদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং পায়ে হাত দিয়ে সালাম করে আগামী দিন গুলোর জন্য দোয়া প্রার্থনা এবং সহযোগীতা কামনা করেন। এর কিছুদিন পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বাজেট অধিবেশনে স্বশরীরে গিয়ে উপস্থিত হয়ে মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর সাথেও একত্রে নারায়ণগঞ্জের উন্নয়নে কাজ করে যাওয়ার আহবান জানান। সেলিম ওসমানের সিটি করপোরেশনের উপস্থিত হয়ে মেয়র আইভির সাথে আলোচনার বিষয়টি ঘোটা নারায়ণগঞ্জ জুড়ে প্রশংসা কুড়িয়েছে। এরপর নারায়ণগঞ্জ ক্লাবে সেলিম ওসমানের উদ্যোগে ইফতার পার্টিতে নারায়ণগঞ্জের সকল দলের নেতাদের মিলন মেলা। নেতাকর্মীদের ওই মিলন সর্বস্তরে প্রশংসা কুড়িয়ে ছিল।

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সেলিম ওসমান তার নির্বাচনী এলাকায় উন্নয়নে একটি নিদিষ্ট পরিকল্পনা নিয়ে উন্নয়ন কাজ পরিচালনা করার ঘোষণা দেন। ঘোষণায় তিনি শিক্ষা ব্যবস্থা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক মানোন্নয়ন, স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং শিল্পায়নের মাধ্যমে বেকারত্ব দূর করতে কাজ করার কথা বলেন।

ঘোষণা অনুযায়ী প্রথমেই তিনি তার নির্বাচনী এলাকার ৭টি ইউনিয়ন ব্যক্তিগত অর্থায়নে ৭টি স্কুল নির্মাণের কাজ শুরু করেন। স্কুল গুলোর মধ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নে পুরান সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, আলীরটেক ইউনিয়নে কুড়েরপাড় শেখ রাসেল উচ্চ বিদ্যালয়। বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নে নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়, ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয়, মুছাপুর ইউনিয়নে শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, বন্দর ইউনিয়নে নাসিম ওসমান মডেল হাইস্কুল, ও কলাগাছিয়া ইউনিয়নে আলহাজ্ব খোরশেদুনেচ্ছা উচ্চ বিদ্যালয় নামে ৭টি স্কুলের নির্মাণ কাজ প্রায় ইতোমধ্যে সম্পন্ন করেছেন। স্কুল গুলো এখন আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। স্কুল গুলো নির্মানে তিনি ব্যক্তিগত তহবিল থেকে ২৪ কোটি ৩৭ লাখ ১৮ হাজার ৮০০ টাকা ব্যয় করেছেন। স্কুল গুলো আনুসাঙ্গিক বাকি কাজ সম্পন্ন হতে আরো ২ থেকে ৩ কোটি টাকা ব্যয় হতে পারে। প্রতিটি স্কুল ভবনের ৬ তলা ফাউন্ডেশনে ৩ ও ৪ তলা পর্যন্ত সম্পন্ন করা হয়েছে। অচীরেই ৬ তলা পর্যন্ত কাজ শেষ করা হবে। প্রতিটি স্কুলেই রয়েছে কম্পিউটার ল্যাব, আধুনিক সাইন্সল্যাব, পাঠাগার, মাল্টিমিডিয়া ক্লাস রুম ও সার্বিক নিরাপত্তায় সিসি টিভি ক্যামেরা। এর মধ্যে ২০১৭ সালের প্রথম দিন থেকে শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগামী ২ বছরের জন্য সম্পূর্ন ফ্রিতে লেখাপড়া করার সুযোগ করে দিয়েছেন। এছাড়াও নারায়ণগঞ্জ কলেজের দায়িত্ব নিয়ে প্রতিষ্ঠানের তহবিল থেকে ১০তলা আধুনিক ভবনের নির্মান কাজ শুরু করেছেন ইতোমধ্যে প্রথম তলার ছাদ ঢালাই কাজ সম্পন্ন হয়েছে। এছাড়াও বন্দরের নবীগঞ্জে কদমরসুল ডিগ্রী কলেজে ব্যক্তিগত অর্থায়নে কলেজের উন্নয়ন করে কলেজটি সরকারীকরণ করেছেন। ইতোমধ্যে কলেজের দলিল সম্পাদন সম্পন্ন হয়েছে। এছাড়াও নিজস্ব অর্থায়নে প্রতিবন্ধী শিশুদের জন্য শহর ও বন্দরে পৃথক দুটি প্রতিবন্ধী স্কুল পরিচালনা করছেন।

বিভিন্ন সভা মঞ্চে সেলিম ওসমান বলেছেন তার সংসদ সদস্য হওয়ার কোন ইচ্ছা ছিলো না। তিনি তার বড় ভাইয়ের মৃত্যুতে তার শূন্য স্থানে নির্বাচন করেছেন এবং তিনি নাসিম ওসমানের প্রক্সি দিতে এসেছেন। সেই মোতাবেক নারায়ণগঞ্জে মানুষের কাছে দেওয়া প্রয়াত নাসিম ওসমানের প্রতিশ্রুতি ছিলো শীতলক্ষ্যা নদীতে সেতু, নারায়ণগঞ্জে মেডিকেল কলেজ, শিল্পকলা একাডেমী, নারায়ণগঞ্জ থেকে কমলাপুর পর্যন্ত ডাবল রেললাইন, ও শহরের মানুষের বিনোদনের জন্য একটি পার্ক নির্মাণ করা। তার দেওয়া এসকল প্রতিশ্রুতি অসম্পূর্ন রেখেই আকস্মিত মৃত্যুবরণ করেন নাসিম ওসমান।

সেলিম ওসমান নির্বাচিত হওয়ার পর বিগত ৩ বছরে নাসিম ওসমানের অসমাপ্ত প্রতিশ্রুতির প্রায় বেশির ভাগই সফল করতে সক্ষম হয়েছে। সেলিম ওসমানের অক্লান্ত পরিশ্রম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে সরকারী ভাবে মদনগঞ্জ-সৈয়দপুর দিয়ে স্বপ্নের তৃতীয় শীতলক্ষ্যা সেতুর কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। ২০১৯ সালের মার্চ মাসের মধ্যে সেতু নির্মাণ সম্পূন্ন হবে। এছাড়াও খানপুর ৩০০ শয্যা হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরিত করতে সরকার থেকে ১৪০ কোটি টাকা বরাদ্দ অনুমোদন হয়েছে ইতোমধ্যে ৭০ কোটি টাকা অর্থ ছাড় হয়েছে যেটি দিয়ে অচীরে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের পেছনের অংশে বহুতল ভবন নির্মাণ কাজের টেন্ডার আহবান করা হবে। নারায়ণগঞ্জের মানুষের সাংস্কৃতিক চর্চার জন্য শহরের শায়েস্তা খাঁন রোডে শিল্পকলা একাডেমী ভবনের বহুতল ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে ইতোমধ্যে নির্মাণ কাজ শুরু হয়েছে। নারায়ণগঞ্জ-কমলাপুর সড়ক দিয়ে ডাবল রেললাইনের প্রকল্প একনেকের বৈঠকে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেকারত্ব দূর করতে বন্দরের মদনগঞ্জে শান্তিরচরে প্রায় ১ হাজার ৫০০ একর জমির উপর নীটপল্লী স্থাপনে সেলিম ওসমানের দেওয়া প্রস্তাবনা অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে নীট পল্লী নির্মানের জন্য সরকারের পক্ষ থেকে ২৫০ একর জমি ছাড় দেওয়া হয়েছে। এছাড়াও বন্দরের মুছাপুরে হিন্দু সম্প্রদায়ের বৃহৎ তীর্থস্থান লাঙ্গলবন্দকে আর্ন্তজাতিক পর্যটন কেন্দ্র এবং পূর্নাঙ্গ একটি তীর্থস্থানের রূপ দিতে ৩৫০ কোটি টাকার প্রকল্প দিয়েছেন সেলিম ওসমান। সরকার ইতোমধ্যে ১২০ কোটি টাকার বরাদ্দ অনুমোদন দিয়েছেন। নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাট সংলগ্ন এলাকায় সরকারীভাবে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মান কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এছাড়াও গ্রামীন অবকাঠামো গত উন্নয়নে বিগত ৩ বছরে প্রায় ১০০ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে আরো কিছু কাজ চলমান রয়েছে।

সরকারী বরাদ্দের পাশাপাশি সেলিম ওসমান তার ব্যক্তিগত অর্থায়নে ব্যাপক উন্নয়ন কাজ পরিচালনা করেছেন। অসহায় মানুষের সহযোগীতায় দুহাত ভরে অকাতরে বিলিয়ে দিয়েছেন নিজের কষ্টার্জিত অর্থ। বন্দর সেন্ট্রাল খেয়াঘাট দিয়ে প্রতিদিন লাখো মানুষের যাতায়াতের সুবিধার্থে নিজস্ব উদ্যোগে ঘাটের টোল ফ্রি করে দিয়েছেন। একইভাবে নবীগঞ্জ খেয়াঘাটটিও টোল মুক্ত করে দিয়েছেন।

শপথের ৩ বছর পূর্তি উপলক্ষ্যে সেলিম ওসমানের কাছে তার প্রতিক্রিয়া এবং আগামী নির্বাচন নিয়ে তার ভাবনার কথা জানতে চাওয়া হলে তিনি জানান, নারায়ণগঞ্জে যখন একটি অস্থিতিকর পরিস্থিতি বিরাজ করছিলো ঠিক সেই মুর্হুতে আমার বড় ভাইয়ের আকস্মিক মৃত্যুতে আমি অনেকটা নারায়ণগঞ্জের মানুষের কাছে আমাদের পরিবারের দায় থেকে আমি নির্বাচনে অংশ নেই। নির্বাচনে অংশ নেওয়ার পর আমি বলে ছিলাম আমি কিছু করতে পারি আর না পারি অত্যন্ত নারায়ণগঞ্জের মানুষের মাঝে শান্তি ফিরিয়ে আনবো। নারায়ণগঞ্জের মানুষ যাতে শান্তিতে রাতে ঘুমাতে পারে আমি সেই ব্যবস্থা করবো। বিগত ৩টি বছর আমি সেই প্রচেষ্টাই করেছি। কতটুকু সফল হতে পেরেছি সেই মূল্যায়ন আমার নারায়ণগঞ্জ এবং বন্দরের মানুষই ভাল বলতে পারবে। আমি শিক্ষার মানোন্নয়নের কথা বলে ছিলাম দায়িত্ব নেওয়ার পর আমার নিজস্ব অর্থায়নে ৭টি স্কুল নির্মানের জন্য কাজ শুরু করি। ইতোমধ্যে স্কুল গুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। অচীরেই স্কুল গুলো আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। স্কুল গুলো নির্মানে আমি প্রতিটি এলাকার সাধারণ মানুষ এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের সহযোগীতা পেয়েছি। বিগত তিন বছরে আমার কর্মকান্ডের যতটুকু সফলতা এসেছে তার কৃতিত্ব আওয়ামীলীগ, জাতীয় পার্টি সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষের। আর ব্যর্থতা যা হয়েছে তার দায় সম্পূর্নই আমার।

নিজের রাজনৈতিক অবস্থান এবং আগামীতে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে সেলিম ওসমান বলেন, বিগত দিন গুলোতে আমি নিজেকে নিদিষ্ট কোন একটি দলের গন্ডির ভেতরে সীমাবদ্ধ করে রাখিনি। তাই আমি নিজেকে কোন দলের সংসদ সদস্য মনে না করে আওয়ামীলীগ, জাতীয় পার্টি সহ সকল রাজনৈতিক দলের সবাইকে নিয়ে কাজ করেছি। কিন্তু আমার নিজেরও একটি দলীয় পরিচয় আছে। আমার মার্কাটি লাঙ্গল। আর জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মী আমার সহকর্মী।

আগামী সংসদ নির্বাচনে নিজের প্রার্থী হওয়া সম্পর্কে বলতে গিয়ে স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের উদ্বৃত্তি দিয়ে তিনি বলেন, স্থানীয় পত্রিকার মাধ্যমে আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে অনেকেরই নাম শুনা যাচ্ছে। আবার কেউ কেউ আওয়ামীলীগ, জাতীয় পার্টি বলে বিভাজন সৃষ্টি করতে চাইছে। কিন্তু উনারা হয়তো ভুলে গেছেন এই নারায়ণগঞ্জের মাটিতেই ইসদাইরে ওসমানী স্টেডিয়ামে আওয়ামীলীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনকে প্রয়াত সাংসদ ও আমার বড় ভাই নাসিম ওসমানের দেওয়া উপহার ফুলে লাঙ্গলটি গ্রহণ করে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির লাখো নেতাকর্মীর সম্মুখে লাঙ্গল নৌকা তুলে দিয়ে বলেন আজ থেকে লাঙ্গলকে আমি নৌকায় তুলে নিলাম। সেদিন মঞ্চে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের শীর্ষ নেতারা উপস্থিত থেকে সাক্ষী হয়েছেন। অতএব আগামী নির্বাচনে কে প্রার্থী হবেন সেটা নির্ধারন প্রধানমন্ত্রী নিজেই নির্ধারন করে দিবেন। তাই এখনই নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে চিন্তা করে সময় নষ্ট করতে চাই না। আগামীতে নির্বাচনে আমি প্রার্থী হবো কি হবো না সেটা ২০১৮ সালের জুন মাসে এলাকার সাধারণ মানুষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিবো ততক্ষন পর্যন্ত আমি সাধারণ মানুষের চাহিদা মোতাবেক উন্নয়ন কাজ গুলো চালিয়ে যেতে চাই। আর যারা আগামীতে প্রার্থী হতে চান তাদের প্রতিও আমার আহবান আপনার নিজ নিজ অবস্থান থেকে উন্নয়নের কাজ চালিয়ে যান।

পরে

“যে কোন মূল্যে আনিসের খুনীদের ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে”

আগে

না’গঞ্জে ২০ দলীয় জোটের শরীকরাও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে!

আগে
না’গঞ্জে ২০ দলীয় জোটের শরীকরাও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে!

না’গঞ্জে ২০ দলীয় জোটের শরীকরাও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.