BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১০, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

সন্তানদের মানবিকতা ও প্রবীণদের প্রতি শ্রদ্ধাবোধের শিক্ষা দিতে হবে- ডিসি জাহিদুল

BijoyBarta 24 by BijoyBarta 24
অক্টোবর ৮, ২০২৫
in লিড, সদর থানা
0
সন্তানদের মানবিকতা ও প্রবীণদের প্রতি শ্রদ্ধাবোধের শিক্ষা দিতে হবে- ডিসি জাহিদুল
89
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

শুধু বড় বড় সুউচ্চ ভবন নির্মাণ করলেই হবে না, আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এ কথা উল্লেখ করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, সন্তানদের মানবিকতা ও প্রবীণদের প্রতি শ্রদ্ধাবোধের শিক্ষা দিতে হবে।

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও প্রবীণ হিতৈষী সংঘের যৌথ আয়োজনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত র‍্যালি ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডিসি জাহিদুল ইসলাম বলেন, বিদেশে আমরা দেখি সিনিয়র সিটিজেনদের কতটা মূল্যায়ন করা হয়। কিন্তু আমাদের সমাজে এখনো প্রবীণরা আতঙ্কে থাকেন। অনেক শিক্ষিত পরিবারেও দেখা যায়, বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা হয়। তারা আসলে কী শিক্ষায় শিক্ষিত, এই প্রশ্ন আমাদের করা উচিত।

তিনি আরও বলেন, আমরা এমন শিক্ষায় শিক্ষিত হতে চাই না, যা মানবতাবোধ ভুলিয়ে দেয়। আমাদের শিক্ষা হবে সেই শিক্ষা, যে শিক্ষায় মানবিকতা জাগ্রত হয়। তাহলেই প্রবীণদের শঙ্কা ও আতঙ্ক কমবে।

তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে ডিসি বলেন, আজ যারা নবীন, তারাই একদিন প্রবীণ হবে। সময়ের কাছে কেউ জিততে পারে না। সম্পর্কগুলো দৃঢ় রাখতে হবে, কারণ কেউ একা ভালো থাকতে পারে না।

তিনি আরও বলেন, পারিবারিক শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাদাকে সাদা আর কালোকে কালো বলতে শিখতে হবে। বিল্ডিং না গড়ে সন্তানদের মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সন্তানদের শেখাতে হবে সিনিয়র সিটিজেনদের সম্মান করতে।

আলোচনা শেষে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার জেলা প্রশাসকের প্রশংসা করে বলেন, ডিসি সাহেবের আচার-আচরণ, কথাবার্তা ও সময়ানুবর্তিতা প্রশংসনীয়। উনি নিজে র‍্যালিতে অংশ নিয়েছেন এবং প্রবীণদের সঙ্গে সময় কাটিয়েছেন।

তিনি আরও বলেন, প্রবীণরা যাতে সরকারি অফিস ও হাসপাতালে লাইনে না দাঁড়িয়েই সেবা নিতে পারেন, সেই ব্যবস্থা নিলে দারুণ হবে।

অংশগ্রহণকারী প্রবীণ হালিম শেখ বলেন, ডিসি সাহেবের প্রতিটি কথা শিখনীয়। তিনি আমাদের বলেছেন, আমরা সন্তানদের শিখাবো যেন তারা মুরুব্বিদের সম্মান করে।
আরেক প্রবীণ গাজী মোহাম্মদ আলী বলেন, ডিসি সাহেব অনেক ভদ্র মানুষ, মুরুব্বিদের সম্মান দিয়ে কথা বলেছেন।

একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে-স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত র‍্যালি ও আলোচনায় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আসাদুজ্জামান সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসাইন, নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা, সহকারী পরিচালক মোহাম্মদ সোলাইমান হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে জেলা প্রশাসক প্রবীণদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সম্মানজনক জীবনের প্রত্যাশা ব্যক্ত করেন।

পরে

ফতুল্লায় ড্রামের ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

আগে

বন্দরে হাতুড়িপেটায় আলমগীর হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

আগে
বন্দরে হাতুড়িপেটায় আলমগীর হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

বন্দরে হাতুড়িপেটায় আলমগীর হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.