BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১১, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

সকল কৃতিত্ব শিক্ষার্থী আর অভিভাবকদের দিলেন এমপি সেলিম ওসমান

BIjoyBarta24 by BIjoyBarta24
সেপ্টেম্বর ২৫, ২০১৮
in লিড, সদর থানা
0
সকল কৃতিত্ব শিক্ষার্থী আর অভিভাবকদের দিলেন এমপি সেলিম ওসমান
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জ কলেজের নবনির্মিত নতুন বহুতল ভবনটি নির্মিত হওয়ার পেছনের মূল কৃতিত্ব প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উল্লেখ করে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। পাশাপাশি কলেজে সম্পূর্ন সরকারী অর্থায়নে আরো একটি নতুন ভবন নির্মাণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার ২৫ সেপ্টেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের ইসদাইর এলাকায় অবস্থিত শামসুজ্জোহা ক্রিড়া কমপ্লেক্স মাঠে নারায়ণগঞ্জ কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি সেলিম ওসমান কলেজের নতুন ভবনে নির্মাণের পেছনে প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং অভিভাবকদের এ কৃতিত্ব প্রদান করেছেন।

রপ্তানিমুখী নীট গার্মেন্টস উইজডম অ্যাটায়ার্স লিমিটেড এর পরিচালক ও এমপি সেলিম ওসমানের সহধর্মিনী মিসেস নাসরিন ওসমানের সার্বিক সহযোগীতায় ব্যাপক আয়োজনে বর্ণাঢ্য এ নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। এর আগে ২৩ সেপ্টেম্বর একইভাবে মিসেস নাসরিন ওসমানের সার্বিক সহযোগীতায় বন্দরে কদম রসুল কলেজের বর্নিল নবীনবরণ স্মরনীয় হয়ে থাকার মত রূপ পেয়েছে। কদম রসুল কলেজের ওই নবীনবরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি সরকারীকরন হওয়ার পেছনে অগ্রনী ভূমিকা পালন করা সংসদ সদস্য সেলিম ওসমানকে কলেজ পরিচালনার বিদায়ী পর্ষদ এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবধনা প্রদান করা হয়। অপরদিকে এমপি সেলিম ওসমানের পক্ষ থেকেও কলেজের পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করা প্রফেসর শিরীন বেগমকে উদ্দেশ্য করে মানপত্র এবং সম্মান স্বরূপ মাথায় স্বর্ণ মুকুট পড়িয়ে দেন এমপি সেলিম ওসমান ও মিসেস নাসরিন ওসমান।

নারায়ণগঞ্জ কলেজের নবনির্মিত বহুতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন প্রসঙ্গে তিনি বলেন, নবীনবরণের থেকে বৃহৎ পরিসরে নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠান করা হবে। সে দিনের আনন্দ উৎসবে থাকবে বাদ্য, বাজনা, রঙ খেলা, গান বাজনার পাশাপাশি হাতি ও ঘোড়ার প্রদর্শনের মধ্য দিয়ে বাংলার ঐহিত্যকে ফুটিয়ে তোলা হবে বলেও জানিয়েছেন তিনি। এ সময় তিনি উপস্থিত সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানোর আহবান রাখেন।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আবারো বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় তাহলে আগামী ৫ বছরে বাংলাদেশ ২৫ বছর এগিয়ে যাবে। বঙ্গবন্ধু আমাদের দেশ দিয়েছেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে বিশ্বে সম্মানিত করেছেন। এখন আর কেউ বাংলাদেশকে তলা বিহীন ঝুড়ি বলে উপহাস করতে সাহস পায় না।

নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংষদ সদস্য সেলিম ওসমানের সহধর্মিনী মিসেস নাসরিন ওসমান।

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মিসেস নাসরিন ওসমান বলেন, তোমরা কেউ অহংকার করবে না। তোমরা ভাল করে লেখাপড়া করবে। বড়দের সম্মান করবে। তোমরা কেউ কখন আমি এ প্লাস পেয়েছি এটা ভেবে অহংকার করবে না। তোমরা মন দিয়ে লেখাপড়া করবে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে অনেক উচ্চ পর্যায় পৌছাবে সকলের প্রতি এই দোয়া রইলো।

প্রসঙ্গত, মিসেস নাসরিন ওসমানের সার্বিক সহযোগীতায় নারায়ণগঞ্জ কলেজের নবীনবরণ উৎসব সহ গত ২৩ সেপ্টেম্বর বন্দরে কদম রসুল কলেজের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর আগে মিসেস নাসরিন ওসমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জ কলেজ ও সরকারী মহিলা কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পৃথক দুটি বাস প্রদান করা হয়েছে।

মঙ্গলবার নবীনবরণ অনুষ্ঠানের শুরুতে নারায়ণগঞ্জ কলেজকে মিসেস নাসরিন ওসমান প্রদত্ত বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

নবীনবরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক রোমন রেজা, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, কলেজ জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, মহানগর জাতীয় পার্টির আহবায়ক আকরাম আলী শাহীন, কলেজ পরিচালনা কমিটির সদস্য ফারুক বিন ইউসুফ পাপ্পু, মোস্তফা কামাল, সাবেক অধ্যক্ষ কাজী চাঁদ সুলতানা সহ অন্যান্যরা।

নবীন বরণ অনুষ্ঠানে র‌্যাফেল ড্র এর মাধ্যমে বিজয়ীদের ১০টি আকর্ষনীয় পুরস্কার প্রদান ছিল দেশের খ্যাতনামা সঙ্গীত শিল্পীদের নিয়ে বিশেষ সঙ্গীতানুষ্ঠান।

পরে

আড়াইহাজারে যুবক নয়ন হত্যার আসামীদের শাস্তি ও সুষ্ঠ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

আগে

সোনারগাঁয়ে বজ্রপাতে তিন জনের মৃত্যু

আগে
সোনারগাঁয়ে বজ্রপাতে তিন জনের মৃত্যু

সোনারগাঁয়ে বজ্রপাতে তিন জনের মৃত্যু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.