BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১২, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

ষোড়শ সংশোধনীর বৈধতা বিষয়ে রায় ৫ মে

BIjoyBarta24 by BIjoyBarta24
মার্চ ১০, ২০১৬
in জাতীয়, ব্রেকিং নিউজ, লিড
0
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪

Hicourt1457609351বাংলাদেশ সংবিধানের ষোড়শ সংশোধনীকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের শুনানি জন্য আগামী ৫ মে দিন ঠিক করেছে হাইকোর্ট।

বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।

উচ্চ আদালতের বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়। বিলটি পাসের পর একই বছরের ২২ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশিত হয়।

ওই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ৫ নভেম্বর হাইকোর্টে এই রিট আবেদন হয়। প্রাথমিক শুনানির পর হাইকোর্ট রুল দেয়। রুলে ওই সংশোধনী কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়।

এই রুলের ওপর গতছর ২১ মে শুনানি শুরু হয়। ওইদিন আদালত মতামত দিতে অ্যামিচি কিউরি হিসেবে জ্যেষ্ঠ পাঁচ আইনজীবীর নাম ঘোষণা করেন।

ড. কামাল হোসেন, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, মাহমুদুল ইসলাম, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও আজমালুল হোসেন কিউসি এই শুনানিতে অ্যামিচি কিউরি হিসেবে নিজেদের মতামত তুলে ধরেন।

রিটে মন্ত্রীপরিষদ সচিব, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, আইনসচিব ও সংসদ কার্যালয়ের সচিবকে মামলায় বিবাদী করা হয়েছিল।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানী করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আদালত থেকে বেরিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, সামরিক ফরমানের মাধ্যমে সংবিধানে যেসব পরিবর্তন আনা হয়েছিল সেগুলো বাতিল করে ৭২ এর সংবিধানে ফিরে যাওয়াই ছিল পঞ্চদশ ও ষোড়শ সংশোধনীর মূল উদ্দেশ্য।

বৃস্পতিবার দুপুরে সাংবাদিকবদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই সংশোধনী কার্যকর করতে যে আইন প্রণয়ন করা প্রয়োজন তা এখনো হয়নি। তাই আইন হওয়ার আগেই এ বিষয়টি চ্যালেঞ্চ করে মামলা করার এখনো সময় হয়নি।

তিনি বলেন, ষোড়শ সংশোধনী বাতিল চেয়ে করা এক রিট আবেদনের ওপর রাষ্ট্রপক্ষের শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এসব যুক্তি তুলে ধরেছেন বলে সাংবাদিকদরে জানান। বৃহস্পতিবার এ সংক্রান্ত রিট আবেদনে রাষ্ট্রপক্ষ তাদের শুনানি শেষ করেছে। শুনানিতে অ্যাটর্নি জেনারেল দুধরনের যুক্তি তুলে ধরেছেন। এই সংশোধনীর মাধ্যমে একদিকে যেমন সংবিধানকে সামরিক ফরমানের মাধ্যমে করা সংশোধনী থেকে কলঙ্কমুক্ত করা হয়েছে। অপরদিকে এই সংশোধনী কার্যকর করতে যে আইন প্রণয়ন করতে হবে, তা এখনো সংসদে বিবেচনাধীন রয়েছে। সেই আইন পাশ হওয়ার আগেই এ সংক্রান্ত রিট দায়েরের কোনো কারণ উদ্ভব হয়নি।

মাহবুবে আলম বলেন, শুনানিতে আমরা বলেছি ১৯৭২ সালের সংবিধান প্রণীত হয়েছিল জনগণের প্রতিনিধিদের মাধ্যমে। যার ভিত্তি ছিল বঙ্গবন্ধুর ৭ মার্চেরা ভাষণ ও এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্র। অথচ সেই সংবিধানে পরিবর্তন আনা হয়েছিল সামরিক ফরমানের মাধ্যমে। যা সংবিধানকে কলঙ্কিত করেছিল। সেই কলঙ্ক থেকে সংবিধানকে মুক্ত করার জন্যই পঞ্চদশ ও ষোড়শ সংশোধনী আনা হয়েছে বলে আমরা উল্লেখ করেছি।

অপরদিকে এই সংশোধনী কার্যকর এখনো হয়নি। কারণ এই সংশোধনীর মাধ্যমে কোনো বিচারপতিকে অপসারণ করতে হলে সংসদে সেটি দুই রেজুলেশন আকারে (দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে) পাশ হতে হবে। পরে রাষ্ট্রপতি সেই রেজুলেশনের ভিত্তিতে বিচারপতিকে অপসারণে পদক্ষেপ নেবেন। আর সংসদে রেজুলেশন পাশ করবে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে। সেই তদন্ত কমিটি গঠন সংক্রান্ত বিলটি আইনে পরিণত করতে এখন সংসদের বিবেচনাধীন আছে।

তিনি বলেন, সেই আইন পাশ হলেই কেবল তখন বুঝা যাবে এতে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কিছু আছে কি না। তখন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কিছু আইনে থাকলে মামলার কারণের উদ্ভব ঘটবে। তাই এই আইন পাশ হওয়ার আগে মামলা দায়েরের কোনো কারণ উদ্ভব হয়নি। তাই এই আবেদন গ্রহণযোগ্য নয়।

আদেশের পরে অ্যাডভোকেট মনজিল মোরসেদ সাংবাদিকদের কাছে বলেছিলেন, সংবিধানের ষোড়শ সংশোধনীতে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্‌ন হওয়ায় এ রিট করা হয়েছে।

তিনি বলেন, বিচারপতিদের অপসারণে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল ছিল। এটি নিয়ে কোনো প্রশ্ন ছিল না। তারপরও সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধন করে এ ক্ষমতা জাতীয় সংসদের হাতে দেওয়া হয়েছে।

সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিলের রায়ে ৯৬ অনুচ্ছেদ সংরক্ষণ করা হয়েছিল।

এদিকে আদালত থেকে বেরিয়ে অ্যাডভোকেট মনজিল মোরসেদ সাংবাদিকদরে বলেন, এ সংশোধনীতে কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আদালতকে নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এ সংশোধনী করা হয়েছে।

তিনি বলেন, সংবিধানের বেসিক স্ট্রাকচার পরিবর্তন করা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুন্ন করা হয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর জাতীয় সংসদে ৩২৭ জন সংসদ সদস্যের বিভক্তি ভোটের মাধ্যমে পাস হয় ষোড়শ সংবিধান সংশোধন বিল-২০১৪।  এ বিল পাসের মধ্য দিয়ে বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়া হয়। ২২ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী বিলে সম্মতি জানিয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এর মাধ্যমে এ সংশোধনীটি আইনে পরিণত হয় এবং সেদিনই গেজেট প্রকাশ করা হয়।

পরে

জিএসপি ইস্যুতে যুক্তরাষ্ট্রের মনোভাবে বিরক্ত তোফায়েল

আগে

দুর্যোগ মোকাবেলায় সরকার সক্ষম : ত্রাণমন্ত্রী

আগে

দুর্যোগ মোকাবেলায় সরকার সক্ষম : ত্রাণমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.