বিজয় বার্তা ২৪ ডট কম
রবিবার বিকাল ৬ টায় আগামী ১৪ই আগষ্ট ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে দরিদ্র ভান্ডার কালী মন্দিরে মহানগর পূজা উৎযাপন পরিষদের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা। নারায়ণগঞ্জ জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি শংকর সাহার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মহানগর পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি কমান্ডার গোপীনাথ দাস, সাধারণ সম্পাদক প্রদীপ দাস, নারায়ণগঞ্জ মহাশ্মশান কমিটির সভাপতি নিরঞ্জন সাহা। কেন্দ্রীয় পূজা উৎযাপন কমিটির সদস্য বাসুদেব চক্রবর্তী। জেলা পূজা কমিটির সহ সভাপতি কমলেশ সাহা, ননী গোপাল সাহা, সাধারণ সম্পাদক সুজন সাহা, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন পাল, সাধারণ সম্পাদক নিমাই দে। মহানগর পূজা উৎযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক উত্তম সাহা, কোষাধ্যক্ষ সুশীল দাস, সাংগঠনিক সম্পাদক চন্দন পাল। সোনারগাঁ পূজা কমিটির সভাপতি লোকনাথ দত্ত। সিদ্ধিরগঞ্জ পূজা কমিটির আহ্বায়ক শিশির ঘোষ অমর। রূপগঞ্জ থানা পূজা কমিটির আহ্বায়ক গনেশ পাল। ফতুল্লা পূজা কমিটির সহ-সভাপতি অরুন দাস। বন্দর পূজা কমিটির সভাপতি শংকর দাস, সাধারণ সম্পাদক শ্যামল বিশ^াস, সাংগঠনিক সম্পাদক রিপন দাস, মহানগর পূজা কমিটির নেতা অরুন দেবনাথ, কৃষ্ণ আচার্য্য, তপন গোপ সাধু, উত্তম কুমার সাহা (বিষ্ণু প্রিয়া), পরেশ চৌধুরী, তপন ঘোষ, প্রাণ কুমার দেবনাথ, পিন্টু রায়, গৌরাঙ্গ দাস, রাজ প্রসাদ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা আগামী ১৪ই আগষ্ট সকালে শাস্তিপূর্ণ ভাবে যাতে শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উৎসব পালন করতে পারে সেজন্য মাননীয় সংসদ সদস্য ও পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করি।

