বিজয় বার্তা ২৪ ডট কম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক লীগৈর ১৩নং ওয়ার্ডের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় দুস্থ্যদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
বুধবার (১৫ আগষ্ট) দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়া বালুর মাঠে তিতাস গ্যাস অফিসের সামনে এ আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকলীগের সভাপতি কাজিমুদ্দিন প্রধান, তিতাস গ্যাস সিবিএ আঞ্চলিক কমিটির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হানিফ শেখ, ১৩নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি দেলোয়ার হোসেন সুমন, সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, জামান, আরিফ, আকতার, জিকু প্রমূখ।
