বিজয় বার্তা ২৪ ডট কম
জাতীয় শোক দিবস ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ ব্যাটারী চালিত অটো রিকশা মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ এর যুগ্ম আহ্বায়ক মো. আজিজুল হক এর নেতৃত্বে নগরীতে একটি বিশাল শোক র্যালী বের করা হয়।
রবিবার বিকেল ৩ টায় র্যালীটি ফতুল্লার পঞ্চবটী থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিন করেন। এসময় র্যালীতে অংশগ্রহন করা সহস্রাধিক নেতাকর্মীরা বঙ্গবন্ধু ও তার সহ পরিবারের হত্যার প্রতিবাদ জানিয়ে শ্লোগান তুলেন।
পরে র্যালীটি জাতীয় শ্রমিক লীগের শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ¦ কাউছার আহম্মেদ পলাশ এর উদ্যোগে আয়োজিত মূল শোক র্যালীতে যোগদান করে।

