বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও নারায়ণগঞ্জ ০৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ সদস্য প্রার্থী মাওলানা মুহাম্মদ আবদুুল জব্বার বলেছেন, অতীতে একদল ভোট চোরেরা শ্রমিকদের আবেগ বিক্রি করে কোটি কোটি টাকা লোপাট করেছে। আমরা তার পুনরাবৃত্তি করতে দিবো না। “শ্রমিকরা হলো আল্লাহর বন্ধু,” আর সেই শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কার্যকরী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।
রবিবার বাদ মাগরিব চাষাঢ়া মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ ৪ ( ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) নির্বাচনী আসনের শ্রমিক নেতৃবৃন্দের সাথে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন আমিরা শ্রমিক বান্দব একটা সরকার চাই, যারা সর্বদা শ্রমিকদের অধিকার কে প্রাধান্য দিবে। নিরাপদ আবাস, বিনা পয়সায় চিকিৎসা ও তাদের সন্তানদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। আমরা আগামী দিনে সুন্দর একটি নারায়ণগঞ্জ উপহার দেওয়ার ক্ষেত্রে শ্রমিক অধিকারকে প্রধান্য দিতে চাই। আমরা সকল বৈষম্য দূর করবো আপনার যদি পাশে থাকেন ইনশাআল্লাহ। শ্রমিক এবং মালিক এর মধ্যে সু -সম্পর্ক সৃষ্টির মাধ্যমে একটি উৎপাদন মুখী কল্যাণ রাস্ট্র প্রতিষ্ঠায় সবাইকে আগামী নির্বাচনে জামায়াতের প্রার্থীকে সর্বাত্মক সহযোগিতা করা প্রত্যাশা করি।
নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি হাফেজ আবদুুল মোমিনের সভাপতিত্বে জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি রেদুয়ানুল আজীমের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান, মহানগর সাধারণ সম্পাদক সোলাইমান হোসাইন মুন্না সহ জেলা ও মহানগরীর নেতৃবৃন্দ তাদের ভাবনা গুলো তুলে ধরেন ।

