বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান মেছের এর ২২তম শাহাদাৎবার্ষিকী পালিত হয়েছে। মরহুমের রুহের মাগফিরাত কামনায় শুক্রবার বাদ আসর কুতুবপুরের নূরবাগে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মরহুমের পরিবারের পক্ষ থেকে আয়োজিত ওই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক জনসাধারণ অংশ নেন। সাবেক ছাত্রলীগ নেতা শফিকুর রহমান মেছেরের পরিবারের পক্ষ থেকে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জনসাধারণের উপস্থিতি ছিল লক্ষণীয়। কুতুবপুরের নূরবাগস্থ সিকদার প্লাজায় এদিন এসেছিলেন জেলা পর্যায় থেকে শুরু করে তৃনমূলের নেতৃবৃন্দ। দোয়া অনুষ্ঠানে প্রয়াত মেছেরসহ তাঁর পরিবারের মরহুম সকলের রুহের মাগফিরাত কামনা করা হয়।
এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব সিকদার মোঃ গোলাম রসুল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচএম ইসহাক, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ইউনুস দেওয়ান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক চান, মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মাহবুবুর রহমান হক, কুতুবপুর ইউপি ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাহাত, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হাওলাদার, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোজাফফর আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট ফকির আবুদল মান্নান,সাবেক জেলা ছাত্রলীগ নেতা ইমরান কবির, তারা মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন,লাল মিয়া, মোঃ নাসির, যুবলীগ নেতা খবির উদ্দিন, আতিকুল ইসলাম খোকন, আওয়ামী লীগ নেতা এম এইচ আর শরীফ,জাব্বার সেলিম, যুবলীগ নেতা রফিক সাউদ, মোঃ বাবর, হাবিবুর রহমান তপন, শ্রমিক লীগ নেতা মাহবুবুর রহমান, নূরে আলম সর্দার প্রমুখ।
এসেছিলেন শফিকুর রহমান মেছেরের বড় ছেলে ডাঃ গোলাম মর্তুজা সৌরভ, ভাতিজা অ্যাডভোকেট গোলাম সাখাওয়াত সিফাত, সাংবাদিক, জেলা ছাত্রলীগের সহসভাপতি গোলাম জাকারিয়া শিপন। জনসাধারণের উদ্দেশ্যে কিছু ডাঃ সৌরভ কথা বলার সময়ে সেখানে এক আবেগঘন পরিবেশের তৈরি হয়। তাঁর বক্তব্যে উপস্থিত সকলের চোখ সিক্ত হয়। এ সময়ে নূরবাগে অতি শ্রিঘ্রই বিনামূল্যে রোগী দেখার প্রতিশ্রুতি দেন ডাঃ সৌরভ। সেখানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি রেদোয়ান আহমেদ নিনাদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোস্তাক আহমেদ হাসিব, সহ সম্পাদক এম নাজমুল হাসান রতন সহ জেলা ছাত্রলীগের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী।

