BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১১, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

শ্রদ্ধা ও দোয়ায় ভাষা সৈনিক শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকী পালন

BijoyBarta 24 by BijoyBarta 24
ফেব্রুয়ারি ২০, ২০২৩
in আমাদের নারায়ণগঞ্জ, সদর থানা
0
শ্রদ্ধা ও দোয়ায় ভাষা সৈনিক শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকী পালন
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জে ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রাক্তন গণপরিষদ ও সংসদ সদস্য, স্বাধীনতা (মরণোত্তর) পদকপ্রাপ্ত একে এম শামসুজ্জোহার ৩৬ তম মৃত্যুবার্ষিকী নানা আয়োজনে পালন করা হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (২০ ফেব্রুয়ারী) বাদ আছর শহরের উত্তর চাষাঢ়া হীরা মহল এলাকায় ওসমান পরিবারের পক্ষ থেকে কোরআন তেলোয়াত, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এর আগে ভাষা সৈনিক শামসুজ্জোহার স্মরণে শহরে শোক র‌্যালী বের করেন আওয়ামীলীগ, সেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। পরে শোক র‌্যালী শেষ করে মাসদাইর কবরস্থানে কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন শামসুজ্জোহার নাতি অয়ন ওসমান ও নেতৃবৃন্দ।

এসময় দোয়া মাহফিল শেষে শামসুজ্জোহার ছেলে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেন, আপনারা আমাদের ৪ পুরুষের সাথে আছেন বলেই আল্লাহ আমাদের আপনাদের সেবা করার সুযোগ দিচ্ছেন। আমি সবাইকে আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।

শামীম ওসমান আরো বলেন, আসলে দুনিয়ায় বেঁচে থাকাটা এক্সিডেন্ট মরে যাওয়াটা স্বাভাবিক। আমরা বিশ্বাস করতে চাই না কিন্তু এটাই সত্য কথা। আমরা অনেক বড়াই করি। আমরা আসলে বুঝিনা। কোন ধর্মই খারাপ না। সব ধর্মই ভাল শিক্ষা দেয়। যার যার ধর্ম তার তার কাছে এটাই আমাদের নবীজীর শিক্ষা। আমাদের এমনভাবে ইসলাম ধর্ম করতে হবে যে আমার ধর্ম দেখে অন্য ধর্মের লোকেরা শ্রদ্ধা করে।

তিনি আরো বলেন, আমরা মানুষ, ফেরেশতা নয় শয়তানও না। আমরা চেষ্টা করছি মানুষের জন্য কিছু কাজ করার। আমাদের পরিবারের সদস্যরাও চেষ্টা করছে মানুষের জন্য কাজ করার। আমাদের একটাই কারন আল্লাহকে খুশী করা আর কিচ্ছু নয়। মৃত্যু তো বরণ করতেই হবে। কখন যাবো ঠিক নাই। মৃত্যুর পর তো মাফ চাওয়ার সুযোগ নেই। আমার মানুষ, রাজনীতি করি ভুল ত্রুটি হতে পারে। সে কারনে আমরা তাই আগেই মাফ চেয়ে নিচ্ছি। আল্লাহ বলেছেন তুমি ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব। আমি আপনাদের কাছে দোয়া ভিক্ষা চাই। আমার আব্বা মা ভাইয়ের জন্য যারা দোয়া করতে এসেছেন তাদের সকলের পরিবারের প্রয়াত সদস্যদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ক্ষমা করে দিন।
তিনি আরো বলেন, আপনারা কাছে একটাই ভীক্ষা চাইবো আপনারা আমার বাবা মা ও ভাইয়ের জন্য দোয়া করবেন। আর আমার ভাই এমপি সেলিম ওসমানের অনেক বড় অপারেশন হয়েছে তাও উনি সাহসী মানুষ এই শরীর নিয়ে মানুষের জন্য একের পর এক কাজ করে যাচ্ছেন। আপনারা তার জন্য দোয়া করবেন যাতে মানুষের জন্য কাজ করার আল্লাহ তৌফিক দান করেন।


এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ীক সংগঠনের নেতৃবৃন্দ সহ নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ।

 

পরে

সিদ্ধিরগঞ্জে ২টি তুলা ও ঝুটের কারখানায় অগ্নিকান্ড

আগে

আড়াইহাজারে শিশুকে অপরহরণের অভিযোগে নারী গ্রেপ্তার

আগে
বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে আটক-৫

আড়াইহাজারে শিশুকে অপরহরণের অভিযোগে নারী গ্রেপ্তার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.