বিজয় বার্তা ২৪ ডট কম
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, শেখ হাসিনার সরকারের সময় কেউ না খেয়ে থাকবে না। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মানসম্মত ভেজাল মুক্ত খাদ্য ও পঁচাবাসি ভেজাল খাবার বিক্রি করতে না পারে সেই দিকে সচেতন হতে হবে। নিরাপদ খাদ্য নিশ্চিতে দেশে আইন আছে। তেমনে জেলায় জেলায় অফিস রয়েছে। তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। দুপুরে নারায়ণগঞ্জের বন্দরের উপজেলায় একরামপুর এলাকায় সিএসডি প্রাঙ্গনে ৪৮ হাজার মেট্রিক টন ধারন ক্ষমতা সম্পন্ন আধুনিক খাদ্য সংরক্ষণাগারের নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, খাদ্য মন্ত্রণালয় সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান,জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, র্যাব-১১অধিনাক (সিও) লেঃ কর্নেল তানভীর মাহামুদ সহ প্রকল্প নির্মান কাজের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

