বিজয় বার্তা ২৪ ডট কম
আজ ২৪ মার্চ শনিবার থেকে শুরু হলো ‘মা’ তিন গাট্রি পাগলিনীর ৪ দিন ব্যাপি ৪৬তম বাৎসরিক পবিত্র ওরশ মোবারক। পবিত্র ওরশ মোবারকে অংশ নিতে গতকাল থেকে বিভিন্ন স্থান থেকে ভক্তরা নাসিক ৮ নং ওর্য়াডের চিত্তরঞ্জন ফুটবল খেলার মাঠ সংলগ্ন ‘মা’ তিন গাট্রি পাগলিনীর মাজার শরীফে জমায়েত হতে শুরু করেছে। বিশেষ করে মহিলা ভক্তদের আগমন ঘটেছে সবচেয়ে বেশী।শনি,রবি,সোম ও মঙ্গলবার পর্যন্ত চলবে ‘মা’ তিন গাট্রি পাগলিনীর ৪ দিন ব্যাপি ৪৬তম বাৎসরিক পবিত্র ওরশ মোবারক।আজ শনিবার বাদ মাগরিব দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় প্রথম দিনের অনুষ্ঠান।বাদ এশা মামুন সরকার বনাম শিউলী দেওয়ান পরিবেশন করবেন বাউল গান।মাজার কমিটির সভাপতি মোঃ মোকসেদুর রহমান,সাধারন সম্পাদক মোঃ শামীম হোসেন,সহ-সভাপতি মোঃ কাশেম,মোঃ সুমন মাদবর,মোঃ আব্দুল করিম,সহ-সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান,মোঃ মজনু,সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল,কোষাধ্যক্ষ মোঃ আলী হোসেন,প্রচার সম্পাদক মোঃ আরিফুল.সদস্য হাসেম,আলী আকবর ফকির,শাহীন,রোমান,আরিফ হোসেন,খাদেম খোরশেদা বেগমের সার্বিক পরিচালনায় পবিত্র ওরশ মোবারকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ১০ নং ওর্য়াড আওয়ামীলীগ সভাপতি,গোদনাইল নগর পঞ্চায়েত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মহিউদ্দিন মাদবর,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্যানেল মেয়র আলহাজ¦ মিনোয়ারা বেগম ও বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক সোহেল মোল্লা।মাজার কমিটির পক্ষ থেকে সকল ভক্ত ও অনুসারীদের ‘মা’ তিন গাট্রি পাগলিনীর ৪ দিন ব্যাপি ৪৬তম বাৎসরিক পবিত্র ওরশ মোবারকের আমন্ত্রন জানানো হয়েছে।
মাজারের ছবি আছে।
