বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের স্বপ্নের শীতলক্ষ্যা সেতু নির্মাণ কাজের চুক্তি সম্পাদিত হওয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা শেখ হাসিনা এবং সফল সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব নাসিম ওসমানের রূহের মাগফেরাত কামনায় দোয়া পাঠ ও মিলাদ মাহফিল শুক্রবার বিকেল ৪টায় বন্দরের ঐতিহাসিক সমরক্ষেত্রে অনুষ্ঠিত হয়। প্রায় ১০ হাজার জনতার উপস্থিতিতে অনুষ্ঠানে অংশ নেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান,নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা,নারায়ণগঞ্জ সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য এ্যাভোকেট হোসনে আরা বাবলী ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কদমরসুল বিশ^ বিদ্যালয় কলেজ গভর্ণিং বডি’র সভাপতি ড.শিরিন বেগম,নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল,বিকেএমইএ’র সহ-সভাপতি (অর্থ)জি এম ফারুক, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোকন সাহা,সহ-সভাপতি আলহাজ্ব নূরুল ইসলাম চৌধুরী,সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল,যুগ্ম সম্পাদক শাহ নিজাম,বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ রশীদ,বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল,বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল লতিফ,নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব মোঃ আবুল জাহের,যুগ্ম আহবায়ক মোঃ আফজাল হোসেন,মহানগর জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব সানাউল্লাহ সানু,মহানগর শ্রমিকলীগের সভাপতি আলহাজ¦ কাজিমউদ্দিন প্রধাণ,কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধাণ,মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেন,ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহমেদ,বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এহসানউদ্দিন আহমেদ,মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম,গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশাদ আলী,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর,২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মদ দুলাল প্রধাণ,সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন নূর,সিরাজুল ইসলাম সিরাজ,আনোয়ার হোসেন আনু,নারায়ণগঞ্জ জেলা আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এডঃ হাবিব আল মুজাহিদ পলু,নারায়ণগঞ্জ মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি ইসরাত জাহান খান স্মৃতি,জাতীয় মহিলা পার্টি নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আলেয়া বেগম,১৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী আমজাদ হোসেন,সাধারণ সম্পাদক হাজী আমজাদ হোসেন(এমএসসি)২০নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সোহেল করিম রিপন,২১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান আরিফ, ১৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি পলি বেগম,কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ বাচ্চু মিয়া,জাতীয় পার্টির নেতা মোঃ হুমায়ূন কবির,মোঃ শাহ আলম,আবদুস সালাম,শফি মেম্বার,হাজী মকবুল মেম্বার,হাবিব মেম্বার,মোসলেহউদ্দিন মেম্বার,জামান মেম্বার,সফিক মেম্বার,চান শরীফ প্রধাণ চান্দু মেম্বার,২১নং ওয়ার্ড যুবলীগ নেতা সামসুল হাসান,কেন্দ্রীয় চলচ্চিত্রলীগ নেতা দেলোয়ার হোসেন মদিল,থানা ছাত্রলীগ নেতা মাহাবুবুর রহমান কমল,মহিলা আওয়ামীলীগ নেত্রী সীমা আক্তার সিমলা প্রমুখ। বক্তব্য প্রদানকালে সাংসদ সেলিম ওসমান বলেছেন.আমি এক ভাইকে হারিয়ে লাখো ভাই পেয়েছি। আজকে আমার চাইতে সুখী আর কে হতে পারে। জনতার দাবি উঠেছে শীতলক্ষ্যা সেতু যেন প্রয়াত সাংসদ আলহাজ¦ নাসিম ওসমানের নামানুসারেই হয়। সুতরাং এরপর আমার আর বলার কিছু নেই। এখানে চার চারজন সংসদ সদস্য একজন জেলা পরিষদের চেয়ারম্যান উপস্থিত রয়েছেন তারাই বিবেচনা করবেন আপনাদের দাবি কতটুকু যুক্তিযুক্ত। সাংসদ শামীম ওসমান বলেন,বন্দর উপজেলা চেয়ারম্যান মুকুল সাহেব আজকে অনুরোধ করেছেন সেতুটা যেন আমার ভাইয়ের নামেই হয়। তিনি এটা আগেই প্রস্তাব করতে পারতেন যখন তার নেত্রী বেগম খালেদা জিয়ার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। আমি জোরালোভাবে বলতে চাই শীতলক্ষ্যা সেতু আমার ভাই নাসিম ওসমানের নামানুসারে করার ব্যাপারে কারো অনুরোধের প্রয়োজন হবেনা। আশা করি এমনিতেই এই সেতু নাসিম ওসমানের নামানুসারেই হবে। কারণ,এই সেতু ছিল আমার ভাইয়ার স্বপ্ন। এটা কারো অজানা নেই সুতরাং এটা নিয়ে এতো চিন্তার কিছুই নেই। জননেত্রী শেখ হাসিনা এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওনারা ভাল করেই জানেন এই সেতুর জন্য নাসিম ভাই কতটুকু উদগ্রীব ছিলেন। আমার ভাই আমাকে পর্যন্ত বার বার বলেছে সেতুর জন্য যাতে সুপারিশ করি। সাংসদ লিয়াকত হোসেন খোকা বলেন,শীতলক্ষ্যা সেতুর স্বপ্নভ্রষ্টাই আমার রাজনৈতিক গুরু নাাসিম ওসমান। তার নাম ছাড়া সেতুর কথা চিন্তাই করা যায়না। নারী সাংসদ হোসনে আরা বাবলী বলেন,সত্যিকার অর্থেই শীতলক্ষ্যা সেতুর জন্য নাসিম ভাইয়ের অনেক ইচ্ছা ছিল বন্দরবাসীর দুঃখ গোচাতে অন্তত সেতুটা যদি করা যেত। আজকে সেতুর কাজ শুরু হয়েছে নাসিম ভাই বেঁচে থাকলে তিনিই সবচেয়ে বেশি খুশি হতেন। জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন,যেখানে জনগণের দাবি,শীতলক্ষ্যা সেতু নাসিম ওসমানের নামানুসারে হওয়ার সেখানে এর চাইতে আর বড় কোন সমর্থনের প্রয়োজন নেই। জনগণের দাবি কখনো অনাসৃস্টি হতে পারেনা। তাদের বিবেচনাই সঠিক। তাদের সঙ্গে আমিও বলতে চাই শীতলক্ষ্যা সেতু নাসিম ওসমানের নামানুসারেই হবে। এজন্য প্রয়োজনে জননেত্রী শেখ হাসিনা এবং মন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে যাবো। এই সেতু নিয়ে সেই ভাষা সৈনিক শামসুজ্জোহা সাহেবও অনেক চেষ্টা করেছেন। তবে সবচেয়ে বেশি শ্রম দিয়েছেন নাসিম ওসমান।

