বিজয় বার্তা ২৪ ডটকম
প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের স্বপ্ন ও বন্দরবাসীর প্রাণের দাবি শীতলক্ষা সেতুর চুক্তি স্বাক্ষর হওয়ায় শহরের বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাফায়েত আলম সানি সহ নেতৃবৃন্দ।
বুধবার দুপুরে ২ নং রেল গেইট এলাকায় আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে সাধারণ মানুষের মাঝে তিনি মিষ্টি বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলি আকবর, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, সাংগঠনিক সম্পাদক সানী আহমেদ পরশ, প্রচার সম্পাদক মিজানুর রহমান সজিব, গবেশনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইস্তিয়াক আল কাফি নিসান, কর্ম বাস্তবায়ন বিষয়ক সম্পাদক মনির হোসেন, গনশিক্ষা সম্পাদক মামুন মোল্লা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. ইব্রাহীম, বন্দর থানা ছাত্রলীগ নেতা মাইনুউদ্দিন মানু সহ থানা, ওয়ার্ড ও ইউনিয়ন ছাত্রলীগের হাজারো নেতাকর্মীবৃন্দ।
এ সময়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাফায়েত আলম সানি বলেন, যে বিশ্ব ব্যাংক এক সময়ে বাংলাদেশকে ঋণ দিতে অস্বীকৃতি জানিয়েছেন তারা এখন বলছে বাংলাদেশে বিশ্বকর উন্নয়ন হচ্ছে। বর্তমানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যকন্যা ও গনতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক সূচক ও মানব উন্নয়ন সূচক এই দুই ধারায় দ্রুত ছাড়িয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশে যে উন্নয়ন হচ্ছে তার একমাত্র অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার দ্বারাতে এই সব কিছু সম্ভব হয়েছে।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের স্বপ্ন ও বন্দরবাসীর প্রাণের দাবি শীতলক্ষ্যা সেতুর চুক্তি স্বাক্ষর হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানকে। তিনি আরো বলেন , বহু বাধা বিপত্তির মাঝেও সাংসদ সেলিম ওসমান মাধ্যমে ও জননেতা শামীম ওসমানের আপ্রাণ চেষ্টায় ফলে বন্দরবাসীর প্রাণের দাবি শীতলক্ষ্যা সেতু নির্মাণ হতে চলেছে। আর এই সেতুর মাধ্যমে বন্দরবাসীর জন্য আর কোন দুর্ভোগ পোহাতে হবে না এবং শহরের সাথে তাদের সেতু বন্ধন তৈরি হলো।
