বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের প্রবীন শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক বুলবুল চৌধুরী ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)।
বৃহস্পতিবার দুপুর ১ টায় ঢাকার শমরীতা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি তিন সন্তান সহ নানা গুনগাহী রেখে গেছেন।
কর্মজীবনে তিনি নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের বাংলার শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন। ৭০ এর দশকে তিনি নারায়ণগঞ্জের সাহিত্য বিষয়ক সংগঠন সাহিত্য বিতান ও শাপলা’র সঙ্গে যুক্ত ছিলেন।নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য
ছিলেন।
শুক্রবার দুপুর আড়াই টায় চাষাঢ়া শহীদ মিনারে তার মরদেহ আনা হবে। এসময় সর্বস্তরের জনগন তাকে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে তাকে নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন শেষে নূর মসজিদে জানাযা দেওয়া হবে।
