বিজয় বার্তা২৪ ডটকমঃ
শারীরিক ও মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশু সুমাইয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আদালতের নির্দেশে আজ বেলা তিনটার দিকে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয় তাকে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক রজিবুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, আদালতের নির্দেশে শিশু সুমাইয়ার শারীরিক ও মানসিক চিকিৎসার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুরে সুমাইকে নিয়ে তার মা ঢাকা মেডিকেল কলেজ হাসটপাতালে যান। তিনি মেয়েকে হাসপাতালের ভর্তির বিষয়টি নিশ্চিত করেন।
