BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১২, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

শামীম ভাইয়ের বাবা আমার বাবার সবচেয়ে পুরনো বন্ধুদের মধ্যে একজন-বিপু

BIjoyBarta24 by BIjoyBarta24
সেপ্টেম্বর ৭, ২০১৯
in ব্রেকিং নিউজ, সিদ্ধিরগঞ্জ থানা
0
শামীম ভাইয়ের বাবা আমার বাবার সবচেয়ে পুরনো বন্ধুদের মধ্যে একজন-বিপু
2.8k
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

বিদ্যুৎও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, এই নারায়ণগঞ্জ আমার শহর। আমি ছোটবেলায় এখানেই বড় হয়েছি। আমাদের ফতুল্লায় বাড়ি ছিল। শামীম ভাইয়ের বাবা আমার বাবার সবচেয়ে পুরনো বন্ধুদের মধ্যে একজন। সুতরাং ওনার এবং আমার পরিবারের সবচেয়ে ছোট আমি। ওনারা যখন আমাদের বাড়িতে খেলাধুলা করতো আমাকে তখন একটা সাইড লাইনে দাড়া করায়ে রাখতো।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘শামীম ওসমান আমার বড় ভাই, এই এলাকার সংসদ সদস্য। শামীম ভাইয়ের পাশে দাড়িয়ে সুন্দর করে বক্তব্য দেওয়ার মতো খুব কম লোকই আছে। তিনি চমৎকার কথা বলেন। শামীম ভাইয়ের বোন আর আমার বোন একসাথে লেখাপড়া করতো। স্কুলে যাওয়ার পথে ওনাদের গাড়ি আর আমাদের গাড়ি একসাথে যেতো। এই রকম একটা সম্পর্ক ছিল। তখন নারায়ণগঞ্জ খুব খোলামেলা ছিল।’

প্রতিমন্ত্রী বলেন, ‘৭০ এর নির্বাচনের পর ঢাকার বাড়ি থেকে আমরা নারায়ণগঞ্জের ফতুল্লার বাড়িতে চলে আসি। আওয়ামী লীগের গোড়াপত্তনের দিক দিয়ে যতরকম গোপনীয় মিটিং, সংবিধানের খসড়া রচনা সব আমাদের এই বাড়িতে এবং শামীম ভাইদের বাড়িতে হতো। স্বাধীনতা যুদ্ধের সময়ও আমরা ছিলাম একসাথে।’

নসরুল হামিদ বলেন, ‘এই স্কুলটি খুব জরুরি ছিল এখানে। সুন্দর স্কুল হয়েছে কিন্তু পরিচালনার দিকেও একটু নজর রাখবেন। খরচ বেশি পড়লেও ভালো শিক্ষক দরকার। সবকিছু সফল হবে যদি একজন ভালো শিক্ষক থাকে। আমাদের প্রচুর ভালো স্কুল ও কলেজ দরকার।’

তিনি আরও বলেন, ‘আগামী বছর মুজিববর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। তাই আমরা বিদ্যুৎবিভাগ থেকে পরিকল্পনা নিয়েছি আমরা এক ঘন্টা বেশি কাজ করবো। আমরা সেবা বর্ষ হিসেবে পালন করবো।’

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান, পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ, ইজিসিবির এমডি অরুণ কুমার সাহা, জেলা প্রশাসক মো. জসিমউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক প্রমুখ।

পরে

জনসভায় তাক লাগানো মিছিল নিয়ে থাকবেন মিজানুর রহমান সুজন

আগে

জনসভায় অয়ন ওসমানের নির্দেশনায় ছাত্রলীগের বিশাল শো ডাউন

আগে
জনসভায় অয়ন ওসমানের নির্দেশনায় ছাত্রলীগের বিশাল শো ডাউন

জনসভায় অয়ন ওসমানের নির্দেশনায় ছাত্রলীগের বিশাল শো ডাউন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.