বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একে এম শামীম ওসমানের শ্বশুড়, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপির বাবা ও অয়ন ওসমানের নানা জামতলা নিবাসী নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যাবসায়ী হাজ্বী সাইফুদ্দিন আহাম্মেদ ইন্তেকাল করেছেন। (ইন্নািল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।) শনিবার দুপুর সারে ১২ টায় গরুত্বর অসুস্থ হয়ে একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
অদ্য বাদ আছর জামতলা কেন্দ্রীয় ঈদগাহ এ মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে সাইফুদ্দিন আহাম্মেদের বয়স হয়েছিল ৮৫ বছর। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর টিটু সহ দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন। লক্ষ্মখোলা ২য় জানাজা শেষে তার মায়ের পাশে তাকে চিরনিদ্রায় দাফন করা হবে।

