বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবকলীগের সভাপতি মো. জুয়েল হোসেন বলেছেন, আগামী ১২ ই আগষ্ট জননেতা সাংসদ শামীম ওসমানের শোক র্যালীকে পন্ড করতে ঐদিন আরেকটি সমাবেশের আয়োজন করা হয়েছে । তারা আওয়ামীলীগের ভাবমূর্তি নষ্ট করতে এইসব করছে । কিন্তু আমরা তৃণমূলের নেতাকর্মীরা তা হতে দিবো না । আমাদের অভিভাবক শামীম ওসমানের শোক র্যালী সফল করতে সবাইকে সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে শোক র্যালী পালন করতে হবে। মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে খুব সু-শৃঙ্খলভাবে শোক র্যালীতে অংশগ্রহণ করবে।
বুধবার বিকেল ৪ টায় শহরের দুই নং রেল গেইটস্থ আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের ১২ই আগষ্ট শোক র্যালী সফল করার লক্ষ্যে মহানগর স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ আওয়ামীলীগের ঘাঁটি। আর এই জেলাকেই ধ্বংস করতে একটি চক্র ষড়যন্ত্র চালাচ্ছে। তাই আমাদের সকল নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
তিনি আরোও বলেন, পনের আগষ্টের পর শামীম ওসমানের নির্দেশ মোতাবেক মহানগরের প্রতিটি ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানা কমিটি গঠন করা হবে । যারা দল ও দেশের মানুষকে ভালোবাসে তাদেরকে দলে অন্তর্ভুক্ত করা হবে।
এ সময় বর্ধিত সভায় উপস্থিথত ছিলেন, মহানগর সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন অাহম্মেদ দুলাল প্রধান, সিনিয়র সহ-সভাপতি সিব্বির আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুর রহমান কমল, রফিকুল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদক মাকসুদ হোসেন রকি ,সামসুর রহমান সঞ্চয়, আইন বিষয়ক সম্পাদক এড. মোঃ নজরুল ইসলাম, সমাজকল্যান বিষয়ক সম্পাদক মো. রাসেল মিয়া সহ অনেকেই।
১২ আগস্ট শোক র্যালীতে অংশগ্রহন করতে সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়।

