বিজয় বার্তা ২৪ ডট কম
সম্প্রতি আওয়ামীলীগের সাবেক প্রভাবশালী এমপি শামীম ওসমান ও তার পরিবার নিয়ে বিদেশে আনন্দঘন সময় কাটাছেন এমন একটি ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে। অনলাইন চেকিং ও ফ্যাক্ট চেকিং বলছে ছবি ও ভিডিও দুটি ২০২৪ এর জুলাই আগষ্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আগের এবং পুরনো।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপরেই সাবেক মন্ত্রী-এমপিসহ দলের অনেক নেতাকর্মীরা দেশ ছেড়েছেন। এ তালিকায় নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানও।
তবে সম্প্রতি সালমা ওসমান লিপি নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়, যেখানে ইঙ্গিত মেলে শামীম ওসমান এখন দুবাইয়ে অবস্থান করছেন। সেই ছবিতে দাবি করা হয় তার নাতি এখন দুবাইয়ে কেক কাটছেন। সম্প্রতি পরিবার নিয়ে বিদেশে গাড়ি চালাচ্ছেন শামীম ওসমান এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মূলধারার গনমাধ্যম সহ কেউ কেউ প্রচার করছেন। অনলাইন চেকিং করে জানা গেছপ এটি দুবাই নয় অন্য কোন দেশে ২০২৪ সালের পূরনো ভিডিও। গত ২০২৪ সালের ১৬ জুলাই লিপি ওসমান তার ফেসবুক আইডিতে পোষ্ট করে।
সেই ছবি ও ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সম্প্রতি।
ফ্যাক্টচেক
ভাইরাল সেগুলো পুরোনো বলে জানা গেছে। অনুসন্ধানে বেরিয়ে আসে, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান এই ছবিটি ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি তার ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন।
ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে, সালমা ওসমান লিপি নামের ফেসবুক অ্যাকাউন্টটিও ভুয়া। গত ১ মার্চ এই ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়। এরপর থেকেই এই অ্যাকাউন্টটি নানা গুজব ছড়ানোর কাজে ব্যবহৃত হচ্ছে বলে জানা গেছে।

