BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১০, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

শামীম ওসমানের বিশাল জনসভা সফল করতে মতির প্রস্তুতিমূলক সভা

BIjoyBarta24 by BIjoyBarta24
সেপ্টেম্বর ৬, ২০১৯
in আমাদের নারায়ণগঞ্জ, রাজনীতি
0
শামীম ওসমানের বিশাল জনসভা সফল করতে মতির প্রস্তুতিমূলক সভা
273
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

আগামী শনিবার নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের ডাকা সমাবেশ সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মতি। নাসিকের প্যানেল মেয়র ও মহানগর আওয়ামীলীগের সদস্য মতি তার ৬নং ওয়ার্ডে গণসংযোগ, প্রস্তুতিমূলক সভা ছাড়াও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় প্রচারনা চালাচ্ছেন। সমাবেশে ব্যাপক লোক সমাগমের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে ৬নং ওয়ার্ড কাউন্সিলর অফিস সংলগ্ন নূরে মদিনা মোহেব্বিয়া বাদশা মেম্বার দ্বিনীয়া মাদরাসা মাঠে প্রস্তুতি সভা করেন। প্রস্তুতিমূলক সভায় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার মুরুব্বিরা উপস্থিত ছিলেন।
এসময় সবার নেতাকর্মীদের উদ্দেশ্যে মতিউর রহমান মতি বলেন, আগামীকাল শনিবার মাননীয় সংসদ সদস্য শামীম ওসমান আমাদের ডাক দিয়েছেন। আমরা কেউ ঘরে বসে থাকব না। সবাই সমাবেশে যোগ দিব। সমাবেশ থেকে যেকোন ঘোষনা, যেকোন দিক নির্দেশনা দেয়া হবে আমরা তা পালন করব, ইনশাল্লাহ।
তিনি আরো বলেন, আমরা যারা আওয়ামীলীগ করি এবং যারা বঙ্গবন্ধুর সৈনিক তারা জেল জুলুম মামলা হামলাকে ভয় করিনা। আওয়ামীলীগ নেতাদের জেল খাটার অভ্যাস রয়েছে। যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি।
মতি আরো বলেন, বিএনপি যে একটি বড় দল। তাঁদের নেত্রী দীর্ঘদিন যাবত দুর্নীতির মামলায় দন্ডিত হয়ে জেলে রয়েছেন। কিন্তু বিএনপি তাঁর মুক্তির জন্য একদিনও কোনো আন্দোলন করে নাই। তাঁরা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে ব্যস্ত। তাঁদের সাথে রয়েছে জামাত। জামাতের অনেক নেতা আছে যাদের অনেক টাকা। তারা সবসময় দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তাঁরা আজ বসে নাই। কিভাবে দেশকে অস্থিতিশীল করা যায় তাঁরা সে ভাবনা নিয়ে রয়েছে। তাছাড়াও জামাতের সহায়তায় বিএনপিও নারায়ণগঞ্জে ভেতরে ভেতরে সংগঠিত হচ্ছে। তাই যে কোন পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, বর্তমানে বিএনপি-জামাত থেকে যোগ দেয়া কিছু নব্য আওয়ামীলীগ জন্মেেেছ। তাঁরা নিজেদের আওয়ামীলীগ বলে প্রচার করে। আর দলের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে দলের বদনাম করছে। আসলে তারা আওয়ামীলীগের কাঁধে ভর করে বিশৃঙ্খলা করার জন্যই এসেছে। এসব নব্য আওয়ামীলীগ দাবিদাররা বিভিন্ন এলাকায় প্রকৃত আওয়ামীলীগ নেতা-কর্মীদের সাথে সংঘর্ষে জড়িয়ে দলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এদের থেকে আমাদের সচেতন থাকতে হবে। এদের ষড়যন্ত্র রুখে দিতে হবে।
শনিবারের সমাবেশ সফল করতে ১৬০ গাড়ি লোক নিয়ে সমাবেশে যোগ দেয়ার প্রস্তুতি ইতিমধ্যে শেষ করেছেন বলে জানিয়েছেন মতিউর রহমান মতি।
প্রস্তুতিমূলক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রিয়াজ উদ্দিন রেনু, যুগ্ম সম্পাদক বাবু কালিপদ মল্লিক, সাংস্কৃতিক সম্পাদক হোসেন আলম মেম্বার, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সাধারণ সম্পাদক যুবায়ের আহমেদ মনসুর, যুবলীগকর্মী জাকির হোসেন, আবুল কালাম আবু, সোনামিয়া বাজার বণিক সমিতির সভাপতি সাঈদুল হক, সুমিলপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী খন্দকার মানিক মাস্টার, শ্রমিক নেতা মোঃ আশরাফ উদ্দিন, মাহবুবুর রহমান, আলামিন ভূইয়া, মামুনুর রশীদ মামুন, আব্দুল আজিজ, নুরুজ্জামান, শামীম মিয়া, আব্দুল কাদির, লিটন, ইউসুফ খান রবিন প্রমূখ।

বিষয়: প্রস্তুতিমূলক সভাবিশাল জনসভামতিশামীম ওসমানসফল
পরে

সকল ভালো কাজেই সমালোচনা আছে-এএসপি সুবাস

আগে

রূপগঞ্জে পোষাক কারখানায় শ্রমিক অসোন্তষ, সড়ক অবরোধ, ভাংচুর

আগে
রূপগঞ্জে পোষাক কারখানায় শ্রমিক অসোন্তষ, সড়ক অবরোধ, ভাংচুর

রূপগঞ্জে পোষাক কারখানায় শ্রমিক অসোন্তষ, সড়ক অবরোধ, ভাংচুর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.