বিজয় বার্তা ২৪ ডট কম
জাতীয় মহিলা সংস্থার নারায়ণগঞ্জ জেলার চেয়ারম্যান ও সাংসদ শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি বলেছেন, শামীম ওসমানের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র ও তাকে হত্যার চেষ্টা চলছে । কারন তার দোষ একটাই তিনি মানুষকে ভালবাসে। নারায়ণগঞ্জ বাসীর স্বপ্ন পূরণ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।
মঙ্গলবার বিকাল ৩টায় ফতুল্লায় সদর উপজেলা মিলনায়তনে নারায়ণগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, শিক্ষার উপকরন ও বৃত্তির চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস ও ইভটিজিং কোন সরকার বা এমপির একার পক্ষে নির্মূল করা সম্ভব না। প্রত্যেক এলাকার জনগনকে সরকার ও এমপিকে সাহায্য করতে হবে। এগুলোর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ ঘোষণা করতে হবে। তাহলে অচিরেই মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ইভটিজিং নির্মূল হবে। এ সময় সদর উপজেলার নির্বাহী অফিসার আফরোজা আকতার চৌধুরী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এম সাইফ উল্লাহ বাদল, সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, এনায়েত নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরল আলম সেন্টু, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খন্দকার লুৎফর রহমান স্বপন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ড. শিরীন বেগম প্রমুখ।
তিনি আরও বলেন, শেখ হাসিনা শপথ নিয়েছেন এদেশের মানুষের ইচ্ছা পূরণ করবে। দেশের উন্নয়নে করতে কাজ করছে। তিনি দেশের স্বার্থে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এদেশের দরিদ্র পরিবারের জন্য খাদ্য , চিকিৎসা, বাসস্থান ও মহিলাদের জন্য সেলাই মেশিন, মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা, ছাত্র ছাত্রীদের জন্য শিক্ষা ভাতা প্রদান করছেন। এখন আমাদের দেওয়ার পালা। কারন তিনি হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। তিনি তার পরিবারের সবাইকে হারিয়েও এদেশের মানুষের সেবা করে চলেছেন। যে ব্যক্তি সব সময়ই এদেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করছেন তার জন্য আমাদের সকলের কিছু করা উচিত। তিনি তার বাবার মত মানুষের অধিকারের জন্য কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, সবাইকে বাংলাদেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে হবে। যে ইতিহাসকে ধামাচাপা দিতে চেয়েছিল রাজকাররা। বর্তমান নতুন প্রজন্মকে বাংলাদেশের জম্ম ও স্বাধীনতা যুদ্ধের ইতিহাস জানতে হবে। তাহলে তারা বুঝবে বাংলাদেশ সম্পর্কে। এই প্রজন্মকে শিক্ষিত হয়ে সমাজ ও জাতির মাঝে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। সেই সাথে এদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
আলোচনা শেষে প্রশিক্ষিত মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, শিক্ষা উপকরণ, অনুদানের চেক বিতরণ এবং দরিদ্র ও মেধাবী ছাত্র ছাত্রীদের বৃত্তির চেক বিতরণ করা হয়।
