বিজয় বার্তা ২৪ ডট কম
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১ তম জন্মদিন উপলক্ষে ও নব গঠিত কেন্দ্রীয় যুবদলকে স্বাগত জানিয়ে মহানগরীতে বিশাল আনন্দ র্যালী করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।
বৃহস্প্রতিবার সকাল ১১.০০ টায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে মহানগরীতে প্রধান ব্যানিজিক এলাকা ডিআইটি থেকে আনন্দ র্যালীটি শুরু হয়। নেতা-কর্মীরা এ সময় বাদ্য বাজনা ও ফেষ্টুন নিয়ে আনন্দ র্যালীতে যোগ দেয়।
আনন্দ র্যালীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি এড. তৈমূর আলম খন্দকার, আরো অতিথি ছিলেন জেলার যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার হোসেন খান, নগর বিএনপির সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম,বিএনপি নেতা আলহাজ্ব আঃমজিদ, এড. জাকির হোসেন, এড. সরকার হুমায়ুন কবির, মোঃ সুরুজ্জামান,দিপু চৌধুরী,আবুল কালাম আজাদ প্রমূখ।
আনন্দ র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুলিশী বাধা ঊপেক্ষা করে জেলা বিএনপির কার্যালয়ের নীচে সমাবেশ করে। মহানগর যুবদলের আহবায়ক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বকত্ব্যে জেলা বিএনপির সভাপতি এড. তৈমূর আলম খন্দকার বলেন, শহীদ জিয়া ক্ষণ জন্মা পুরুষ। এ জাতি চিরদিন তার কাছে ঋুী হয়ে থাকবে। শহীদ জিয়ার দেখানো বহুদলীয় গণতন্ত্র রক্ষায় আমরা শেষ রক্ত বিন্দু পর্যন্ত লড়াই করবো।
বিএনপি নেতা আঃমজিদ বলেন,দেশ এখন পুলিশী রাষ্ট্রে পরিনত হয়েছে।আরো বক্তব্য রাখেন জেলার যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার হোসেন খান, নগর বিএনপির সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
সভাপতির বকত্ব্যেবে কাউন্সিলর খোরশেদ বলেন, আওয়ামী লীগ মানুষকে সম্মান দিতে পারে না। তাই জিয়া নগরের নাম পরিবর্তন করেছে। শহীদ জিয়া ও তার দল মানুষকে সম্মান করতে জানে। তাই আমরা ক্ষমতায় গেলে গোপালগঞ্জের নাম বদল করে মুজিবনগর করবো, ইনশাল্লাহ। তিনি আরো বলেন, নব গঠিত কেন্দ্রীয় যুবদলের নেতৃত্বে জুলুমবাজ সরকার পতনের আন্দোলন আরো বেগবান করা হবে।
আনন্দর্যালীতে আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন,যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, রানা মুজিব,আকতার হোসেন খোকন শাহ, সাগর প্রধান, জুয়েল রানা, বন্দর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, বোরজাহান,বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, সহ-সভাপতি সেলিম মিয়া, সোহেল খান বাবু,পনির হোসেন,হুমাযুন,মাহাবুবু,আকতার হোসেন,সজীব খন্দকার, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন,সহ-সভাপতি গাজী মনির,ইন্জিনিয়ার শামছুল হক,নুরু মিয়া,মোঃইব্রাহিম,ফয়সাল মাহমুদ,হাফেজ রহিম,মন্জু মিয়া,বোরহান, মহানগর যুবদল নেতা রিটন দে, আব্দুর রহমান, মাহাবুব হাসান জুলহাস, ইসলেউদ্দীন ইসা,সরকার লিমন মোঃশহীদ,মোঃমিঠু আহম্মেদ, ওসমান গনি, আল আমিন খান, মুহিন আহম্মেদ রিপন, মহিদ্দিন শুভ,দেলোয়ার হোসেন দেলু, সরকার মুজিব,আল-মামুন,জানে আলম দুলাল, সহ কয়েকশত নেতাকর্মীদের নিয়ে এ শোডাউন করা হয়।
