বিজয় বার্তা ২৪ ডট কম
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ অর্পণ করেছে দৈনিক বিজয় নারায়ণগঞ্জ অফিস। সোমবার ১২টা ১মিনিটে নগরীর চাষাড়াস্থ শহীদ বেদীতে ওই শ্রদ্ধা নিবেদন করা হয়। দৈনিক শ্রদ্ধার্ঘ্য অর্পণে অংশ নেন দৈনিক বিজয় পত্রিকার সাব-এডিটর মোঃ সেকান্দার আলী,বিশেষ প্রতিনিধি হোসেন মনির,নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলাম,ফটো সাংবাদিক আল মামুন বিদ্যুত,এসএম ইমদাদদুল হক মিলন,জাহাঙ্গীর আলম মেম্বার,মোঃ বাবু প্রমুখ। পরিশেষে বিশেষ দোয়ায় অংশ নেন তারা।
