BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৫, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

শহিদ আমজাদ হোসেন কামাল স্মরণে শ্রমিক সমাবেশ

BijoyBarta 24 by BijoyBarta 24
নভেম্বর ৬, ২০২০
in আমাদের নারায়ণগঞ্জ, সদর থানা
0
শহিদ আমজাদ হোসেন কামাল স্মরণে শ্রমিক সমাবেশ
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

শহিদ আমজাদ হোসেন কামাল স্মরণে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের উদ্যোগে আজ বিকাল ৩ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রমিক সমাবেশ ও শহরে মিছিল অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সমন্বয়ক হাফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট মণ্টু ঘোষ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় নেতা আবু হাসান টিপু, গার্মেন্টস শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক অঞ্জন দাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, জাতীয় শ্রমিক ফেডারেশন জেলার সাধারণ সম্পাদক এইচ রবিউল চৌধুরী, হুমায়ুন কবীর, রাশিদা আক্তার, কাউসার হামিদ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ২০০৩ সালে পঞ্চবটি বিসিকে প্যানট্যাক্স ড্রেস লিঃ এর শ্রমিকরা ৮ ঘণ্টা কর্মদিবসসহ ১৮ দফা দাবিতে আন্দোলন গড়ে তুলেছিল। ৩ নভেম্বর শ্রমিকরা কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালনকালে মালিক পুলিশ দিয়ে আন্দোলন দমন করার চেষ্টা করে। পুলিশ দমন-পীড়নের এক পর্যায়ে গুলি চালালে প্যানট্যাক্স গার্মেন্টস শ্রমিক আমজাদ হোসেন কামাল নিহত হয় এবং ২শতাধিক শ্রমিক আহত হয়। গুলি চালিয়ে আন্দোলন দমন করাতো যায়ইনি বরং এ আন্দোলন গোটা বিসিক তথা সারা নারায়ণগঞ্জের আন্দোলনে পরিণত হয়। শ্রমিক আন্দোলনের তীব্রতায় ৩, ৪ ও ৫ নভেম্বর নারায়ণগঞ্জ অচল হয়ে থাকে। অবশেষে ৬ নভেম্বর বিকেএমইএ অফিসে ত্রিপক্ষীয় বৈঠক হয় এবং মালিক পক্ষ গার্মেন্টসে আট ঘণ্টা কাজ, ওভার টাইমে দ্বিগুণ ৮ মজুরি ও দুই ঈদে দুই বোনাসের দাবি মেনে নেয় এবং চুক্তি স্বাক্ষরিত হয়।
নেতৃবৃন্দ বলেন, এখনও অনেক কারখানায় এ চুক্তির পূর্ণ বাস্তবায়ন হয়নি। আমাদের দেশে শ্রম আইন আছে কিন্তু এর সুফল শ্রমিকরা ভোগ করতে পারে না। মালিকরা শ্রম আইনের অপপ্রয়োগ করে শ্রমিকদের বঞ্চিত করে। যখন-তখন ছাঁটাই করে। জোর করে স্বাক্ষর রেখে প্রাপ্য পাওনা না দিয়ে কারখানা থেকে বের করে দেয়। অবসর নিলে বছরের পর বছর ঘুরাতে থাকে কিন্তু শ্রমিকের প্রাপ্য দেয় না। শ্রম আদালতে গেলেও ২/৪ বছরেও রায় পায় না।
নেতৃবৃন্দ বলেন, করোনাকালে গার্মেন্টস শ্রমিকদের ৪০% টাকা কেটে নেয়া হয়েছে। বিলসসহ বিভিন্ন সংস্থার হিসাবে বেরিয়ে এসেছে করোনাকালে গার্মেন্টসে ৩ লক্ষাধিক শ্রমিক ছাঁটাই হয়েছে। মালিকরা বলেন তাদের রপ্তানি কমে গেছে। অথচ বিজেএমইএ ও রপ্তানি উন্নয়ন ব্যুরো ঘোষণা করেছে আগস্ট মাসে তাদের ৩.২৪ বিলিয়ন ডলার রপ্তানি হয়েছে। গত বছর আগস্ট মাসে রপ্তানি হয়েছিল ২.২৪ বিলিয়ন ডলার। অর্থাৎ তাদের রপ্তানি বেড়েছে ৪৪.৬৮%। ব্যাপক শ্রমিক ছাঁটাই করে কর্মরতদের উৎপাদনের চাপ বাড়িয়ে অমানুষিক পরিশ্রম করিয়ে তারা উৎপাদন বৃদ্ধি করছে।
নেতৃবৃন্দ বলেন, গার্মেন্টসে ন্যূনতম মজুরি সরকার মাত্র ৮ হাজার টাকা ঘোষণা করেছে। অন্যান্য সেক্টরেও মজুরি খুব কম। বর্তমান বাজার দর আকাশচুম্বি। শ্রমিকের মজুরি বৃদ্ধি করা এখন সময়ের প্রয়োজন। বাজারদরের সাথে সঙ্গতিপূর্ণভাবে এবং শ্রমিকদের জীবনমান বিবেচনায় নিয়ে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে। ৩ নভেম্বর ২০২০ আমজাদ হোসেন কামালের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে আজকে শ্রমিকদের ন্যায্য মজুরি ও গণতান্ত্রিক শ্রম আইনের দাবিতে এবং সমস্ত রকম শোষণ বঞ্চনার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে।

পরে

আড়াইহাজারে গণপিটুনিতে সন্দেহভাজন ডাকাত নিহত

আগে

র‌্যাব-১১’র অভিযানে প্রতারক চক্রের ২ সক্রিয় সদস্য গ্রেফতার

আগে
র‌্যাব-১১’র অভিযানে প্রতারক চক্রের ২ সক্রিয় সদস্য গ্রেফতার

র‌্যাব-১১’র অভিযানে প্রতারক চক্রের ২ সক্রিয় সদস্য গ্রেফতার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.