বিজয় বার্তা ২৪ ডট কম
পঞ্চবটিতে অবস্থিত মিনান স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (ইউনিট ২) চালু ও শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে রি- রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে শ্রমিক সমাবেশ মিছিল অনুষ্ঠিত হয়।
শনিবার বিকাল ৫টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও শহরে মিছিল অনুষ্ঠিত হয়।
রি-রোলিং স্টিল মিলস্ শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি জামাল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রি-রোলিং স্টিল মিলস্ শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক , সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি এম,এ,মিল্টন, রি-রোলিং স্টিল মিলস্ শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস,এম,কাদির, পাগলা আঞ্চলিক শাখার সভাপতি মোস্তফা, পঞ্চবটি আঞ্চলিক শাখার সভাপতি মোঃ হানিফ, মিনান স্টিল রি-রোলিং মিলস এর শ্রমিক সালাম, নাসির, রুহুল আমিন, দুলাল।
নেতৃবৃন্দ বলেন, পঞ্চবটিতে অবস্থিত মিনান স্টিল রি-রোলিং মিলের ২ নং ইউনিট শ্রম আইন লঙ্ঘন করে বিনা নোটিশে ুুুু কোন রকম প্রাপ্য পাওনা না দিয়ে বন্ধ করে দিয়েছে। ঈদের ছুটির পর শ্রমিকরা কারখানায় এসে দেখে মিলের ২ নং ইউনিট মালিক বন্ধ করে দিয়েছে। এমনকি কারখানার মেশিনপত্রও মালিক বিক্রি করে দিয়েছে। চাকরি হারিয়ে শ্রমিকরা অসহায় অবস্থায় পড়েছে। মালিকের সাথে কথা বলতে গেলে মালিক নানা রকম টালবাহানা করছে। নেতৃবৃন্দ অবিলম্বে কারখানা চালু করে শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল অন্যথায় শ্রম আইন অনুযায়ী শ্রমিকের সকল প্রাপ্য পাওনা পরিশোধের দাবী জানান।

