বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের কালির বাজার চারারগোপ এলাকায় যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ দুই জনকে আটক করা হয়েছে।
অভিযানে ৬৭ পিছ ইয়াবা, ৩ পুরিয়া হেরোইন, ১০টি মোবাইল ফোন, ২৭টি দেশীয় ছোট-বড় অস্ত্র এবং নগদ ১৬হাজার ৫শ’৫১ টাকা উদ্ধার করা হয়।
বুধবার (১১ জুন) রাত ৮টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন, ফতুল্লা তল্লা চেয়ারম্যান বাড়ির মৃত মো. বাবুল মিয়ার ছেলে মো. পাপ্পু (২৯) এবং বন্দর বড়াইপাড়া গ্রামের মো. ঈসমাইলের ছেলে মো. নূর আলম(৩৮)।
আটক দুইজনকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
