বিনোদনডেস্ক,বিজয় বার্তা ২৪
বলিউডের বিউটি কুইন ঐশ্বরিয়া রাই বচ্চন। বিশ্বের অন্যতম এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রতি বছর নতুন মুখ এলেও এখনো নিজেরে অবস্থান শক্তভাবেই ধরে রেখেছেন এই অভিনেত্রী। তার সৌন্দর্য আর গুণের সামনে কজনই আর চ্যালেঞ্জ ছোঁড়ার দুঃসাহস রাখেন!
এক সময় বলিউড সুপারস্টার সালমান খান অ্যাশের জন্য পাগল ছিলেন। কিন্তু সে সম্পর্ক টেকেনি। পরে অবশ্য মেগাস্টার অমিতাভ বচ্চনের ছেলে অভিষের বচ্চনকে বিয়ে করে সংসার জীবনে থিতু হয়েছেন প্রতিভাবান এই অভিনেত্রী।
অ্যাশের প্রথম সন্তান আরাধ্যা গর্ভে আসার সময় সিনেমা থেকে দীর্ঘ দিনের বিরতিতে ছিলেন এই অভিনেত্রী। ওজন বাড়িয়েছিলেন নির্দ্বিধায়। তবে সম্প্রতি জাজবা সিনেমার মাধ্যমে বলিউডে ফিরছেন তিনি।
ঐশ্বরিয়ার অন্যতম প্রিয় রঙ লাল। এই রঙে বহুবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী। লাল রঙ আর দুধে আলতা শরীরের রঙ মিলে অপরূপ দেখায় অ্যাশকে। লাল সবাইকে ভালো না মানালেও ঐশ্বরিয়ার আভিজাত্য আর ফ্যাশনে যোগ হয় নতুন মাত্রা। প্রিয় রঙের পোশাকে ক্যামেরা বন্দি ঐশ্বরিয়ার কিছু স্থিরচিত্র নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।



