বিজয় বার্তা ২৪ ডটকম
মহাতীর্থ লাঙ্গলবন্দ অষ্টমী স্নানে ২০১৫ সালে পদ-দলীত হয়ে মৃত্যুবরণকৃত ১০ জন পূণ্যার্থীদের আত্মার মঙ্গল কামনা ও আগত স্নানে পূণ্যার্থীদের মঙ্গল, শান্তি কামনায় মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বন্দর লাঙ্গলবন্দ ঐতিহাসিক রাজঘাটে বন্দর মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন উপ কমিটির আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, হিন্দু কল্যাণ ট্রাস্টিজ ও মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন পরিষদের সাবেক সভাপতি পরিতোষ কান্তি সাহা, সাবেক সাধারণ সম্পাদক বাসুদেব চক্রবর্তী, মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক শ্রী সরোজ কুমার সাহা, সদস্য সচিব শ্রী সজিৎ কুমার সাহা, সদস্য শংকর কুমার সাহা, শিখন সরকার শিপন, কমলেশ সাহা, উত্তম সাহা, তপন ঘোপ সাধু, শ্যামল সাহা, লিটন চন্দ্র পাল, কৃষ্ণ আচার্য, মহাতীর্থ লাঙ্গলবন্দ বন্দর উপ কমিটির আহ্বায়ক মনোরঞ্জন দাস, যুগ্ম আহ্বায়ক শংকর কুমার সাহা, শ্যামল বিশ্বাস, সদস্য সচিব রিপন দাস প্রমূখ।
এ সময় মৃত্যুকৃত পূণ্যার্থীদের আত্মার সদগতি কামনা করে সারাদিন গীতা পাঠ পরে বিশেষ প্রার্থনা ও প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে তাদের স্মরণ করে করা হয়।

