বিজয় বার্তা ২৪ ডট কম
লাঙ্গলবন্দ স্নান পালন উপলক্ষে প্রকল্প অফিসার, জেলা ও মহানগর হিন্দু সম্প্রাদায়ের নেতৃবৃন্দের সাথে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়ার সাথে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে এগারোটায় জেলা প্রশাসক এর কার্যালয়ে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন, লাঙ্গলবন্দ স্নান উদৃযাপন কমিটির সভাপতি সরোজ কুমার সাহা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদৃযাপন পরিষদের সভাপতি শঙ্কর কুমার সাহা, সাধারণ সম্পাদক সুজন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক কমলেশ সাহা, মহানগর পূজা উদৃযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, কোষাধ্যক্ষ সুশীল দাস, বন্দর পূজা উদৃযাপন পরিষদের সভাপতি শঙ্কর কুমার সাহা, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র বিশ্বাস সহ অনেকেই ।
সভায় লাঙ্গলবন্দ স্নান ঘাটের উন্নয়ন মূলক প্রকল্প মাষ্টার প্ল্যান বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়। এসময় জেলা প্রশাসক লাঙ্গলবন্দ স্নান পালনে সর্বাত্মক সহযোগীতা করার আশা প্রদান করেন।
