বিজয় বার্তা ২৪ ডট কম
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী
বলেছেন, প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে লাঙ্গলবন্দকে একটা হেরিটেজের অন্তর্ভুক্ত করার বিষয়ে। পুরনো ঐতিহ্য লাঙ্গল বন্ধের স্নান। বুধবার রাতে নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান উপলক্ষে আয়োজিত ধর্মীয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীসহ এমপি এবং মন্ত্রীরা শপথ নেয়ার পর মন্ত্রিসভা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দিন এবং রাত সমান করে অফিসে যাই। এমপি এবং মন্ত্রীরা তিন ঘন্টাও ঘুমায় না। টিমওয়ার্ক করে একটা বিধ্বস্ত দেশের দায়িত্ব গ্রহণ করেছি। সেই দেশের নতুন স্বপ্ন সম্ভাবনাকে জাগিয়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান একটা নতুন সম্ভাবনার বাংলাদেশ গড়ে তুলতে চায়।
তিনি আরো বলেন, বিগত ১৭ বছর যাবত ভোট দিনের ভোট রাতের বেলা কেটেছে। বিধ্বস্ত দেশটাকে নতুন করে গড়ে তুলতে চাই। বিভাজন বিভেদ চাই না। ঐক্য ও শান্তি চাই। এখানে হিন্দুর যে অধিকার মুসলমান সে অধিকার খ্রিস্টানেরও সে অধিকার। বিএনপি বিশ্বাস করে বলেই পাঁচ তারিখের পর বিএনপির লোকজন হিন্দুদের পাশে দাঁড়িয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খাঁন, জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা প্রশাসক রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন নেতৃবৃন্দ।
