বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব ১১ ও বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে একই পরিবারের ৩ জনসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। র্যাব ও বন্দর থানা পুলিশ ধৃত ৫ মাদক ব্যবসায়ী কাছ থেকে ৪’শ ৫১ পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রি নগদ ২৭ হাজার ৫’শ টাকা উদ্ধার করে। গত বুধবার রাতে বন্দর থানার নবীগঞ্জ নূরবাগ, একরামপুর সিএসডি ও দক্ষিন কলাবাগ এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে র্যাব ১১ ও পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা রুজু করেছে। থানা সূত্রে জানা গেছে, র্যাব ১১ ডিএডি মোতালেব ঢালীসহ সঙ্গীয় র্ফোস বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার নূরবাগ এলাকায় চিহিৃত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামী জাকির হোসেন গাজী ওরফে সোহেলের বাড়ীতে অভিযান চালায়। অভিযান চলাকালে র্যাব ১১ মাদক ব্যবসায়ী বাড়ীতে তল্লাশী চালিয়ে ৪’শ ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী জাকির হোসেন গাজী (৪৬) তার স্ত্রী লিপি আক্তার (৪০) ও ছেলে রিফাত গাজী ওরফে আকাশ (১৮)কে গ্রেপ্তার করে। এ দিকে বন্দর থানা পুলিশ একই দিনে দক্ষিন কলাবাগ এলাকায় অভিযান চালিয়ে ২০ পিছ ইয়াবা ট্রাবলেটসহ শাহীমসজিদস্থ টেটনা বাড়ী এলাকার মৃত জয় মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী আলি মিয়া (৪০)কে গ্রেপ্ততার করে।
এ ছাড়াও বন্দর থানা পুলিশ একরামপুর সিএসডি গোডাউনের পাকা রাস্তার সামনে অভিযান চালিয়ে ১১ পিছ ইয়াবা ট্যাবলেটসহ নবীগঞ্জ খাদেম পাড়া এলাকার মৃত জমসের আলী মিয়ার ছেলে আশরাফুল ইসলাম রানা (৩২)কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ৫ মাদক ব্যবসায়ীকে বন্দর থানায় পৃথক ৩টি মাদক মামলায় বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

