বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড এলাকায় চাঁদাবাজি করার সময় হাতে-নাতে ৩ জন চাঁদাবাজ’কে গ্রেফতার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যায় চাঁদাবাজির নগদ ২৮ হাজার ৮০০টাকা সহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো মৃত মোহাম্মদ আলীর ছেলে মোঃ শামাীম (২৯), মৃত হাসেম বছির এর ছেলে মোঃ ইকবাল হোসেন (৩৯), এবং মোঃ রুনু মিয়ার ছেলে রকিব (১৯)। এরা প্রত্যেকেই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার বাসীন্দা।
এর সত্যতা নিশ্চিত করে বুধবার দুপুরে আদমজীনগর র্যাব-১১ এর অপারেশন অফিসার অতিঃ পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১১, সিপিএসসি এর বিশেষ অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড এলাকায় চাঁদাবাজি করার সময় হাতে-নাতে ০৩ জন চাঁদাবাজ’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে চিটাগাং রোড এলাকায় ফুটপাতে ক্ষুদ্র ব্যবসায়ী ও মার্কেটের দোকানদারদের কাছ থেকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক প্রতিদিন ১০০ থেকে ৫০০ টাকা করে চাঁদা আদায় করে আসছে। কোন ব্যবসায়ী বা দোকানদার চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে আসছে। র্যাব-১১, সিপিএসসি এর অনুসন্ধানে চাঁদাবাজি সংক্রান্তে অভিযোগের সত্যতা পেয়ে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের আইনের আওতায় আনার জন্য গত ২৫ জুন ২০১৯ খ্রিষ্টাব্দে সন্ধ্যায় চিটাগাং রোড এলাকায় অভিযান পরিচালনা করে জোরপূর্বক চাঁদা আদায়কালে উপরোক্ত ০৩ জন আসামীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। চাঁদাবাজ বন্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
